৩০ ইসরায়েলি গুপ্তচরকে গ্রেপ্তার করেছে ইরান

বুধবার,

১১ মার্চ ২০২৬,

২৭ ফাল্গুন ১৪৩২

বুধবার,

১১ মার্চ ২০২৬,

২৭ ফাল্গুন ১৪৩২

Radio Today News

৩০ ইসরায়েলি গুপ্তচরকে গ্রেপ্তার করেছে ইরান

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২৩:০০, ১০ মার্চ ২০২৬

Google News
৩০ ইসরায়েলি গুপ্তচরকে গ্রেপ্তার করেছে ইরান

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সঙ্গে চলমান যুদ্ধ পরিস্থিতির মধ্যেই বড় আকারের গুপ্তচর নেটওয়ার্কের খোঁজ পেয়েছে ইরানের গোয়েন্দা মন্ত্রণালয়। মঙ্গলবার (১০ মার্চ) এক বিবৃতিতে ৩০ জনের একটি গোয়েন্দা নেটওর্য়াক গ্রেফতারের কথা জানায় তেহরান।

ইরানের গোয়েন্দা মন্ত্রণালয় জানিয়েছে, গত কয়েক দিনে তারা ৩০ জন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। তাদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তি, সহযোগিতা অথবা মাঠপর্যায়ে কার্যক্রম পরিচালনার অভিযোগ আনা হয়েছে।

ইরানের তাসনিম নিউজ এজেন্সির বরাতে মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, গ্রেপ্তারকৃতদের মধ্যে একজন বিদেশি নাগরিক রয়েছেন। তার বিরুদ্ধে অভিযোগ, তিনি গুরুত্বপূর্ণ নিরাপত্তা তথ্য পারস্য উপসাগরীয় অঞ্চলের দুটি সরকারের কাছে হস্তান্তর করেছেন, যারা পরবর্তীতে সেই তথ্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে সরবরাহ করেছে।

বিবৃতিতে আরও জানানো হয়, বাকিদের মধ্যে ১৯ জন ইসরায়েলের সাথে যোগাযোগ রাখা এবং সরকারবিরোধী গোষ্ঠীর সাথে যুক্ত মাঠপর্যায়ের ও গণমাধ্যমকর্মী হিসেবে কাজ করছিলেন।


 

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের