দুবাই বিমানবন্দরের কাছে ভয়াবহ হামলা, বাংলাদেশিসহ আহত ৪

বুধবার,

১১ মার্চ ২০২৬,

২৭ ফাল্গুন ১৪৩২

বুধবার,

১১ মার্চ ২০২৬,

২৭ ফাল্গুন ১৪৩২

Radio Today News

দুবাই বিমানবন্দরের কাছে ভয়াবহ হামলা, বাংলাদেশিসহ আহত ৪

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২০:৪৫, ১১ মার্চ ২০২৬

Google News
দুবাই বিমানবন্দরের কাছে ভয়াবহ হামলা, বাংলাদেশিসহ আহত ৪

সংযুক্ত আরব আমিরাতের দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে ড্রোন হামলায় বাংলাদেশিসহ অন্তত ৪ জন আহত হয়েছেন। দুবাই কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করলেও কারা হামলা চালিয়েছে তা স্পষ্ট করেনি।

বিমানবন্দর কর্তৃপক্ষের এক বিবৃতি বলা হয়, ড্রোন হামলায় ঘানার ২ জন এবং বাংলাদেশ ও ভারতের একজন করে নাগরিক আহত হয়েছেন। তবে বিমান চলাচল স্বাভাবিক রয়েছে।

বিমানযাত্রীদের অনুরোধ করে বলা হয়, তাদের ফ্লাইট নিশ্চিত হওয়ার বিষয়ে সংশ্লিষ্ট এয়ারলাইন থেকে সরাসরি যোগাযোগ না পাওয়া পর্যন্ত যেন তারা বিমানবন্দরে না যান। কারণ ফ্লাইটের সময়সূচি যেকোনও সময় পরিবর্তিত হতে পারে।

এর আগে গত ১ মার্চ দুবাই বিমানবন্দরের একটি কনকোর্সে হামলার কারণে সামান্য ক্ষয়ক্ষতি হয়েছিল, যা দ্রুত নিয়ন্ত্রণে আনা হয়। জরুরি সাড়া প্রদানকারী দলগুলো তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে মোতায়েন করা হয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে তারা দ্রুত পরিস্থিতি সামাল দেয়।

বিমানবন্দরের এক বিবৃতিতে বলা হয়, ‘(সে হামলায়) চারজন কর্মী আহত হন। তাদের দ্রুত চিকিৎসা সেবা দেয়া হয়। পর্যাপ্ত পূর্বপ্রস্তুতির কারণে বেশিরভাগ টার্মিনাল আগেই যাত্রীশূন্য করে ফেলা হয়েছিল।’

প্রসঙ্গত, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যুদ্ধে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে ইরান। মূলত সেসব দেশে অবস্থিত মার্কিন স্বার্থসংশ্লিষ্ট স্থাপনাগুলোকেই লক্ষ্যবস্তু করা হচ্ছে বলে দাবি করেছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)।সূত্র: গালফ নিউজ

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের