চীনের `টু সেশনস`: বিশ্ব অর্থনীতির স্থিতিশীলতা ও অগ্রগতির নতুন দিশারি

বুধবার,

১১ মার্চ ২০২৬,

২৭ ফাল্গুন ১৪৩২

বুধবার,

১১ মার্চ ২০২৬,

২৭ ফাল্গুন ১৪৩২

Radio Today News

চীনের `টু সেশনস`: বিশ্ব অর্থনীতির স্থিতিশীলতা ও অগ্রগতির নতুন দিশারি

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২২:১৪, ১১ মার্চ ২০২৬

আপডেট: ২২:১৬, ১১ মার্চ ২০২৬

Google News
চীনের `টু সেশনস`: বিশ্ব অর্থনীতির স্থিতিশীলতা ও অগ্রগতির নতুন দিশারি

বর্তমানে সারাবিশ্বের দৃষ্টি এখন চীনের রাজধানী বেইজিংয়ের দিকে। সেখানে চলছে দেশটির দুই অধিবেশন। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশটির উন্নয়নের গতিপথ এবং বৈশ্বিক প্রভাব বুঝতে এই অনুষ্ঠানকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন বিদেশি কূটনীতিক ও আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।

এবারের অধিবেশনের সবচেয়ে আকর্ষণীয় দিক হলো চীনের ১৫তম পঞ্চবার্ষিক পরিকল্পনার (২০২৬-২০৩০) খসড়া পর্যালোচনা। কূটনীতিকদের মতে, অনিশ্চিত বিশ্ব পরিস্থিতিতে চীনের এই নীতি নির্ধারণী সভা স্থিতিশীলতার এক বড় উৎস।

অধিবেশন পর্যবেক্ষণকালে বিভিন্ন দেশের প্রতিনিধিরা তাদের মতামত ব্যক্ত করেছেন। রুয়ান্ডার রাষ্ট্রদূত জেমস কিমোনিও জানান, উচ্চ-মানের উন্নয়ন, প্রযুক্তিগত উদ্ভাবন এবং পরিবেশবান্ধব রূপান্তরের আলোচনাগুলো কেবল চীনের জন্য নয়, বরং রুয়ান্ডাসহ পুরো বিশ্বের জন্য গুরুত্বপূর্ণ।

বুর্কিনা ফাসোর রাষ্ট্রদূত দাউদা বিটির মতে, চীন বিশ্বের অন্যতম বড় দেশ হওয়ায় এখানকার গৃহীত নীতিগুলো সম্পর্কে জানতে সবাই আগ্রহী।

জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধিরা চীনের আসন্ন পঞ্চবার্ষিক পরিকল্পনায় কৃত্রিম বুদ্ধিমত্তা, ডিজিটাল অর্থনীতি এবং স্বাস্থ্যসেবার উন্নতির ওপর গুরুত্বারোপকে স্বাগত জানিয়েছেন। অন্যদিকে, ব্রাজিলের সাংবাদিকরা চীনের দারিদ্র্য বিমোচন মডেলকে লাতিন আমেরিকার দেশগুলোর জন্য একটি আদর্শ হিসেবে বর্ণনা করেছেন।

কিউবা ও মালদ্বীপের রাষ্ট্রদূতদের মতে, বর্তমান টালমাটাল বিশ্ব পরিস্থিতিতে চীনের "দৃঢ় ও স্থির" নেতৃত্ব উন্নয়নশীল দেশগুলোর জন্য আশার আলো। তাদের মতে, এই অধিবেশন থেকে ঐক্য, আত্মবিশ্বাস এবং স্থিতিশীলতার বার্তা পাওয়া যাচ্ছে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের