মার্চ ১০, সিএমজি বাংলা ডেস্ক: এআই উন্নয়নকে কেবল চীন-মার্কিন প্রতিযোগিতা হিসেবে দেখাটা সংকীর্ণ দৃষ্টিভঙ্গি বলে মন্তব্য করেছেন চীনের গণ রাজনৈতিক পরামর্শদাতা সম্মেলনের জাতীয় কমিটির সদস্য এবং প্রখ্যাত কৃত্রিম বুদ্ধিমত্তা বিশেষজ্ঞ ওয়াং চিয়ান।
তার মতে, আসল প্রশ্ন হওয়া উচিত—কোন দেশ এই প্রযুক্তির মাধ্যমে বিশ্বের কল্যাণে বেশি অবদান রাখতে পারছে।
চীনের বার্ষিক দুই অধিবেশনে এক সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন।
ওয়াং চিয়ান বলেন, চীন 'ওপেন সোর্স' মডেলের মাধ্যমে বিশ্বে এআই-এর প্রসারে নেতৃত্ব দিচ্ছে। চীন এআইকে কেবল একটি প্রযুক্তি হিসেবে নয়, বরং কর্মসংস্থান ও সামাজিক উন্নয়নের হাতিয়ার হিসেবে দেখছে। তিনি বলেন, বিদ্যুৎ বা কাগজের আবিষ্কার যেমন নতুন পেশার জন্ম দিয়েছিল, এআই-ও তেমনি সৃজনশীল মানুষের মাধ্যমে নতুন নতুন সম্পদ ও কর্মসংস্থান তৈরি করবে।
রেডিওটুডে নিউজ/আনাম

