চীনের কর্মীদের অ্যাকাউন্ট নিষ্ক্রিয় করল নেক্সপেরিয়া, ক্ষোভ প্রকাশ

সোমবার,

০৯ মার্চ ২০২৬,

২৫ ফাল্গুন ১৪৩২

সোমবার,

০৯ মার্চ ২০২৬,

২৫ ফাল্গুন ১৪৩২

Radio Today News

চীনের কর্মীদের অ্যাকাউন্ট নিষ্ক্রিয় করল নেক্সপেরিয়া, ক্ষোভ প্রকাশ

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৫:৪০, ৯ মার্চ ২০২৬

Google News
চীনের কর্মীদের অ্যাকাউন্ট নিষ্ক্রিয় করল নেক্সপেরিয়া, ক্ষোভ প্রকাশ

নেদারল্যান্ডসভিত্তিক সেমিকন্ডাক্টর কোম্পানি ‘নেক্সপেরিয়া’র সাম্প্রতিক কর্মকাণ্ডে গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছে চীনের বাণিজ্য মন্ত্রণালয়। চীনের উইংটেকের মালিকানাধীন এই কোম্পানিটি সম্প্রতি চীনে কর্মরত তাদের কর্মীদের অফিসিয়াল অ্যাকাউন্টগুলো ব্যাপকভাবে নিষ্ক্রিয় করে দিয়েছে। বেইজিংয়ের দাবি, এই পদক্ষেপ স্বাভাবিক ব্যবসায়িক কার্যক্রমকে মারাত্মকভাবে ব্যাহত করছে।

শনিবার চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়, উইংটেক এবং নেক্সপেরিয়া কর্তৃপক্ষের মধ্যে অভ্যন্তরীণ কর্পোরেট বিরোধ মেটানোর জন্য চীন ও নেদারল্যান্ডস উভয় পক্ষই সম্মিলিতভাবে আলোচনার চেষ্টা চালিয়ে যাচ্ছিল। কিন্তু ঠিক এই গুরুত্বপূর্ণ সময়ে নেক্সপেরিয়ার পক্ষ থেকে কর্মীদের অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়ার মতো সিদ্ধান্তটি নতুন করে সংঘাত উসকে দিয়েছে এবং চলমান সমঝোতা প্রক্রিয়াকে জটিল করে তুলেছে।

বাণিজ্য মন্ত্রণালয় সতর্ক করে বলেছে, নেক্সপেরিয়ার এই দায়িত্বজ্ঞানহীন আচরণ বিশ্ব সেমিকন্ডাক্টর শিল্প এবং এর সাপ্লাই চেইনে নতুন কোনো সংকট তৈরি করলে, তার সম্পূর্ণ দায়ভার নেদারল্যান্ডস পক্ষকেই বহন করতে হবে।
 

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের