ইরানের নতুন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ মোজতবা খামেনিকে অভিনন্দন জানিয়ে তাদের প্রতি নিঃশর্ত সমর্থন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। পাশাপাশি ইরানকে বন্ধু দেশ বলে আখ্যা দিয়েছেন তিনি।
সোমবার ( ৯ মার্চ) এক অভিনন্দনবার্তায় পুতিন আশা প্রকাশ করেন, নতুন নেতা তার পূর্বসূরির নীতি ও পথ অনুসরণ করে ইরানকে এগিয়ে নিয়ে যাবেন। একই সঙ্গে তিনি তেহরানের প্রতি মস্কোর অব্যাহত সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেন।
বার্তায় রুশ প্রেসিডেন্ট বলেন, ইরানের বন্ধুদের সঙ্গে সংহতি বজায় রাখতে রাশিয়া প্রতিশ্রুতিবদ্ধ এবং নিঃশ্বর্ত পাশে থাকতে অঙ্গীকারাবদ্ধ।
এর আগে সোমবার ভোরে ইরানের বিশেষজ্ঞ পরিষদ (অ্যাসেম্বলি অব এক্সপার্টস) আয়াতুল্লাহ সাইয়্যেদ মোজতবা খামেনিকে ইসলামী বিপ্লবের তৃতীয় সর্বোচ্চ নেতা হিসেবে ঘোষণা করে।
ঘোষণার পর বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক মহল থেকে তাকে অভিনন্দন জানানো শুরু হয়েছে। সূত্র: মেহের নিউজ
রেডিওটুডে নিউজ/আনাম

