লেবাননের দক্ষিণাঞ্চলের খিয়াম এলাকার কাছে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে রকেট হামলা চালানোর দাবি করেছে হিজবুল্লাহ।
এক বিবৃতিতে সংগঠনটি জানিয়েছে, স্থানীয় সময় মঙ্গলবার বিকেল তিনটার দিকে খিয়ামের দক্ষিণে ওয়াদি আল-আসাফির এলাকায় জড়ো হওয়া ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে রকেট নিক্ষেপ করা হয়।
হিজবুল্লাহর দাবি, লেবাননের ওপর ইসরায়েলের চলমান হামলার জবাব হিসেবে এই আক্রমণ চালানো হয়েছে।
এ ঘটনায় তাৎক্ষণিকভাবে ইসরায়েলি সামরিক বাহিনীর কোনো মন্তব্য পাওয়া যায়নি। সূত্র: আল-জাজিরা
রেডিওটুডে নিউজ/আনাম

