শুক্রবার,

১৮ সেপ্টেম্বর ২০২৬,

৩ আশ্বিন ১৪৩৩

শুক্রবার,

১৮ সেপ্টেম্বর ২০২৬,

৩ আশ্বিন ১৪৩৩

Radio Today News

মার্চের যেদিন ইন্টারনেট সেবা বিঘ্নিত হবে

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২১:০৮, ২৮ ফেব্রুয়ারি ২০২৪

Google News
মার্চের যেদিন ইন্টারনেট সেবা বিঘ্নিত হবে

কক্সবাজারে স্থাপিত দেশের প্রথম সাবমেরিন ক্যাবল (সি-এমই-ডব্লিউই-৪) সিস্টেমের সিঙ্গাপুর প্রান্তে আগামী শনিবার (২ মার্চ) রক্ষণাবেক্ষণ কাজ করা হবে। এদিন সকাল ৭টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত ১২ ঘণ্টা ইন্টারনেট সেবা বিঘ্নিত হবে। বুধবার (২৮ ফেব্রুয়ারি) এক বিজ্ঞপ্তিতে বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস কোম্পানি লিমিটেড (বিএসসিসিএল) এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কক্সবাজারে স্থাপিত দেশের প্রথম সাবমেরিন কেবল সিস্টেমের সিঙ্গাপুর প্রান্তে কনসোর্টিয়াম কর্তৃক গৃহীত রক্ষণাবেক্ষণ কাজ করার জন্য আগামী ২ মার্চ সকাল ৭টা হতে সন্ধ্যা ৭টা পর্যন্ত প্রায় ১২ ঘণ্টা ওই কেবলের মাধ্যমে সংযুক্ত সার্কিটগুলো আংশিক বা পুরোপুরি বন্ধ থাকবে। তবে কুয়াকাটায় স্থাপিত দেশের দ্বিতীয় সাবমেরিন কেবলের মাধ্যমে সংযুক্ত সার্কিটগুলো যথারীতি চালু থাকবে।

এই রক্ষণাবেক্ষণ কাজ চলাকালীন বিএসসিপিএলসির ইন্টারনেট গ্রাহকেরা সাময়িকভাবে ইন্টারনেটের ধীর গতির সম্মুখীন হতে পারেন বা ইন্টারনেট সেবা বিঘ্নিত হতে পারে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ


Warning: Undefined variable $sAddThis in /home/radio4to0da9y/public_html/details.php on line 536