বৃহস্পতিবার,

১৭ সেপ্টেম্বর ২০২৬,

২ আশ্বিন ১৪৩৩

বৃহস্পতিবার,

১৭ সেপ্টেম্বর ২০২৬,

২ আশ্বিন ১৪৩৩

Radio Today News

ব্যাংক খাতে নতুন নিয়ম: নিট সম্পদের বেশি শেয়ার কেনা যাবে না

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২১:১৩, ১৭ সেপ্টেম্বর ২০২৬

Google News
ব্যাংক খাতে নতুন নিয়ম: নিট সম্পদের বেশি শেয়ার কেনা যাবে না

ব্যাংক খাতের মালিকানা কাঠামোয় স্বচ্ছতা ও স্থিতিশীলতা নিশ্চিত করতে এবং আমানতকারীদের স্বার্থ সুরক্ষায় নতুন নির্দেশনা জারি করেছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে কোনো কোম্পানি তার নিজস্ব নিট সম্পদের চেয়ে বেশি মূল্যের শেয়ার কোনো ব্যাংকে ধারণ করতে পারবে না।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) কেন্দ্রীয় ব্যাংক এ বিষয়ে এক নির্দেশনা জারি করে। এতে বলা হয়, কোনো কোম্পানি তার নিট সম্পদের অতিরিক্ত মূল্যের শেয়ার এক বা একাধিক ব্যাংকে বিনিয়োগ বা ক্রয়মূল্য হিসেবে রাখতে পারবে না। যদি ইতোমধ্যে কোনো কোম্পানির শেয়ার ধারণের পরিমাণ এই সীমার চেয়ে বেশি হয়ে থাকে, তবে সার্কুলার জারির তারিখ থেকে পরবর্তী ৬ মাসের মধ্যে তা নির্ধারিত সীমার মধ্যে নামিয়ে আনতে হবে।

একই সঙ্গে ব্যাংকের পরিচালনা পর্ষদে কোনো কোম্পানির পক্ষে ‘প্রতিনিধি পরিচালক’ মনোনীত করার ক্ষেত্রেও কঠোর শর্ত আরোপ করা হয়েছে এই নির্দেশনায়।

এতে বলা হয়, ব্যাংকের পরিচালনা পর্ষদে কোনো শেয়ারহোল্ডার কোম্পানির পক্ষে মনোনীত ‘প্রতিনিধি পরিচালক’ হতে হলে সংশ্লিষ্ট ব্যক্তিকে অবশ্যই ওই কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক-এমডি অথবা পরিচালক হতে হবে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের


Warning: Undefined variable $sAddThis in /home/radio4to0da9y/public_html/details.php on line 536