শুক্রবার,

১৮ সেপ্টেম্বর ২০২৬,

৩ আশ্বিন ১৪৩৩

শুক্রবার,

১৮ সেপ্টেম্বর ২০২৬,

৩ আশ্বিন ১৪৩৩

Radio Today News

মানুষের কণ্ঠস্বর হুবহু ক্লোন করার প্রযুক্তি আনল ওপেনএআই

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১১:১৭, ৩০ মার্চ ২০২৪

Google News
মানুষের কণ্ঠস্বর হুবহু ক্লোন করার প্রযুক্তি আনল ওপেনএআই

চ্যাটজিপিটি উদ্ভাবনকারী প্রতিষ্ঠান ওপেনএআই এবার নিয়ে এলো মানুষের কণ্ঠস্বর হুবহু নকল করার প্রযুক্তি। খবর- এএফপি 'ভয়েস এঞ্জিন' নামের এই মডেলটিকে মাত্র ১৫ সেকেন্ডের একটি অডিও স্যাম্পল শোনালেই তা ওই কণ্ঠস্বর হুবহু ক্লোন করতে পারবে, শুক্রবার এক ব্লগ পোস্টে জানিয়েছে ওপেনএআই। 

আসছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন। এ সময়ে এমন একটি প্রযুক্তি উন্মুক্ত করে দেওয়াটা খুবই ঝুঁকিপূর্ণ হবে, স্বীকার করেছে ওপেনএআই। তবে তারা বলেছে, প্রযুক্তিটি নিরাপদে ব্যবহার করার ব্যবস্থা করবে তারা। এআই ব্যবহার করে তৈরি করা অডিও ক্লিপ সহজে শনাক্ত করার ব্যবস্থা থাকবে, আর তা কীভাবে ব্যবহার করা হবে সেটা নিয়েও শক্ত নিয়মনীতি থাকবে। 

কয়েক মাস আগেই যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের কণ্ঠস্বর অনুকরণ করে সেদেশের নাগরিকদের ফোনে একটি বার্তা পাঠানো হয়েছিল। এআই ব্যবহার করে তৈরি করা হয়েছিল ওই বার্তা। ফলে অনেক বিশেষজ্ঞই ভয় পাচ্ছেন, নির্বাচনের বছরে এআই ব্যবহারে এমন আরও কারসাজি হতে পারে। 

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ


Warning: Undefined variable $sAddThis in /home/radio4to0da9y/public_html/details.php on line 536