দেশের চার চার সমুদ্রবন্দরে সতর্কসংকেত বহাল

সোমবার,

২৪ আগস্ট ২০২৬,

৯ ভাদ্র ১৪৩৩

সোমবার,

২৪ আগস্ট ২০২৬,

৯ ভাদ্র ১৪৩৩

Radio Today News

দেশের চার চার সমুদ্রবন্দরে সতর্কসংকেত বহাল

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১২:৪৮, ২৪ আগস্ট ২০২৬

Google News
দেশের চার চার সমুদ্রবন্দরে সতর্কসংকেত বহাল

দেশের চার সমুদ্রবন্দর ও বাংলাদেশের উপকূলীয় এলাকার ওপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ জন্য সংশ্লিষ্ট সমুদ্রবন্দরগুলোতে সতর্কসংকেত বহাল রয়েছে।

সোমবার (২৪ আগস্ট) আবহাওয়ার সতর্কবার্তা থেকে এ তথ্য জানা গেছে।
 
এতে বলা হয়েছে, উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উপকূলীয় এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে সমুদ্রবন্দর, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার ওপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ জন্য চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

এ ছাড়া উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের