সোমবার,

২১ সেপ্টেম্বর ২০২৬,

৬ আশ্বিন ১৪৩৩

সোমবার,

২১ সেপ্টেম্বর ২০২৬,

৬ আশ্বিন ১৪৩৩

Radio Today News

মাথা মুণ্ডন করলেন নয়নতারা!

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১২:৪৩, ১৯ আগস্ট ২০২৬

Google News
মাথা মুণ্ডন করলেন নয়নতারা!

দক্ষিণী সিনেমার গণ্ডি পেরিয়ে বলিউডেও নিজের জায়গা করে নিয়েছেন নয়নতারা। একের পর এক আলোচিত চরিত্রে অভিনয় করে এখন ক্যারিয়ারের ব্যস্ত সময় পার করছেন তিনি। এরই মধ্যে যশের সঙ্গে তার বহু প্রতীক্ষিত ছবি ‘টক্সিক’ নিয়ে দর্শকের আগ্রহ তুঙ্গে। কিন্তু সিনেমার খবরের মাঝেই হঠাৎ গঞ্জন উঠে তিরুমালা মন্দিরে গিয়ে চুল বিসর্জন দিয়েছেন অভিনেত্রী।

সম্প্রতি সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ছবিতে দেখা যায়, তিরুমালা মন্দিরে গিয়ে মাথা ন্যাড়া করেছেন নয়নতারা। ছবিগুলো মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। অনুরাগীদের একাংশও বিশ্বাস করতে শুরু করেন, ‘টক্সিক: আ ফেয়ারিটেল ফর গ্রোন-আপ্‌স’ মুক্তির আগে মানত পূরণ করতেই হয়ত চুল বিসর্জন দিয়েছেন অভিনেত্রী।

তবে খোঁজ নিয়ে দেখা যায়, ঘটনাটি সত্য নয়। ভাইরাল ছবিগুলো আসল নয় বরং কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির সাহায্যে তৈরি করা হয়েছে। নয়নতারার আসল ছবিতে কৃত্রিমভাবে তার চুল মুছে দিয়ে তাকে মস্তক মুণ্ডন করা অবস্থায় দেখানো হয়েছে।

ভাইরাল ছবিগুলোর সঙ্গে চলতি বছরের এপ্রিল মাসে তিরুমালা সফরের সময় তোলা নয়নতারার আসল ছবির মিল রয়েছে। সে সময় স্বামী বিগ্নেশ শিবনের সঙ্গে তিরুমালা মন্দিরে গিয়েছিলেন অভিনেত্রী। সেই ছবিগুলোতে তার মাথায় স্বাভাবিকভাবেই চুল ছিল।

ভুয়ো ছবিগুলো খেয়াল করলেও বিষয়টি আরও স্পষ্ট হয়। নয়নতারার পোশাক ও কানের দুল আসল ছবির মতোই রাখা হয়েছে। শুধু তার চুল কৃত্রিমভাবে সরিয়ে দেয়া হয়েছে। ফলে মন্দিরে গিয়ে মস্তক মুণ্ডনের দাবিটি যে ভিত্তিহীন, তা সহজেই বোঝা যায়।

এদিকে নয়নতারা ব্যস্ত তার নতুন ছবি ‘টক্সিক’ নিয়ে। যশ অভিনীত এই ছবিতে তাকে দেখা যাবে ‘গঙ্গা’ চরিত্রে। প্রথম ঝলক প্রকাশের পর থেকেই চরিত্রটি নিয়ে দর্শকের কৌতূহল বেড়েছে। শোনা যাচ্ছে, ছবিতে যশের দিদির ভূমিকায় অভিনয় করছেন নয়নতারা।

পরিচালক গীতু মোহনদাসও জানিয়েছেন, এই চরিত্রে নয়নতারাকে দর্শক একেবারে অন্য রূপে দেখতে পাবেন। যশের সঙ্গে এই ছবিতেই প্রথমবার কাজ করছেন দক্ষিণী এই জনপ্রিয় অভিনেত্রী।

তাই তিরুমালার ভাইরাল ছবিতে নয়নতারার চুল বিসর্জনের গল্প সত্যি না হলেও, ‘টক্সিক’-এ তার নতুন অবতার নিয়ে কৌতূহল কিন্তু কমছে না। আপাতত সত্যিটা একটাই— মন্দিরে গিয়ে মস্তক মুণ্ডন করেননি নয়নতারা বরং ভাইরাল ছবির পেছনে ছিল প্রযুক্তির কারসাজি।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের


Warning: Undefined variable $sAddThis in /home/radio4to0da9y/public_html/details.php on line 536