ইভ্যালির বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে ব্যবস্থা নিতে বলবে বাণিজ্য মন্ত্রণালয়

শনিবার,

১২ সেপ্টেম্বর ২০২৬,

২৮ ভাদ্র ১৪৩৩

শনিবার,

১২ সেপ্টেম্বর ২০২৬,

২৮ ভাদ্র ১৪৩৩

Radio Today News

ইভ্যালির বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে ব্যবস্থা নিতে বলবে বাণিজ্য মন্ত্রণালয়

বাসস

প্রকাশিত: ০৮:১২, ১৫ সেপ্টেম্বর ২০২১

আপডেট: ০৮:১৩, ১৫ সেপ্টেম্বর ২০২১

Google News
ইভ্যালির বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে ব্যবস্থা নিতে বলবে বাণিজ্য মন্ত্রণালয়

প্রতীকী ছবি

ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির বিরুদ্ধে ব্যবস্থা নিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে সুপারিশ করার সিদ্ধান্ত নিয়েছে ই-কমার্সের বিষয়ে গঠিত বাণিজ্য মন্ত্রণালয়ের নেতৃত্বাধীন আন্তঃমন্ত্রণালয় কমিটি।

মঙ্গলবার সচিবালয়ে অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয় কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বাণিজ্য মন্ত্রণালয়ের ডব্লিউটিও সেলের মহাপরিচালক মো. হাফিজুর রহমান বাসসকে বলেন, কমিটির সুপারিশ হলো- যেহেতু আইন লঙ্ঘন হয়েছে, তাই বাণিজ্য মন্ত্রণালয় দায়িত্ব না নিয়ে তা আইন-শৃঙ্খলা বাহিনীর হাতে দেবে। যাতে কোম্পানিটির অসঙ্গতি তদন্ত করে তারা শাস্তিমূলক ব্যবস্থা নিতে পারে।  

এছাড়া বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী আরও নয়টি ই-কমার্স প্রতিষ্ঠানের বিষয়ে তদন্তের পর বাণিজ্য মন্ত্রণালয়কে সেগুলোর নাম স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠাতে বলেছে আন্তঃমন্ত্রণালয় কমিটি।

রেডিওটুডে নিউজ/ইকে

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের