যুদ্ধ ও অর্থনৈতিক অস্থিরতার আবহে পর্দা উঠছে ব্রিকস সম্মেলনের

শনিবার,

১২ সেপ্টেম্বর ২০২৬,

২৮ ভাদ্র ১৪৩৩

শনিবার,

১২ সেপ্টেম্বর ২০২৬,

২৮ ভাদ্র ১৪৩৩

Radio Today News

যুদ্ধ ও অর্থনৈতিক অস্থিরতার আবহে পর্দা উঠছে ব্রিকস সম্মেলনের

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০৯:৫৪, ১২ সেপ্টেম্বর ২০২৬

Google News
যুদ্ধ ও অর্থনৈতিক অস্থিরতার আবহে পর্দা উঠছে ব্রিকস সম্মেলনের

ভারতে আজ শনিবার শুরু হচ্ছে ব্রিকস সম্মেলন। গতকাল শুক্রবার নয়াদিল্লিতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি -দ্য হিন্দু

যুদ্ধ ও অর্থনৈতিক অস্থিরতার আবহে ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হতে যাচ্ছে ১৮তম ব্রিকস সম্মেলন। আজ শনিবার ও আগামীকাল রোববার এই সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এ উপলক্ষে বর্ণিল সাজে সেজেছে নয়াদিল্লি। এরই মধ্যে ভারতে পৌঁছেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। সম্মেলনে অংশ নেওয়ার কথা রয়েছে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়েরও। এই সম্মেলনে ব্রিকসের ১১টি সদস্য দেশ এবং ১০টি অংশীদার দেশের পাশাপাশি আরও একাধিক আমন্ত্রিত প্রতিনিধি দলের নেতারা অংশ নিচ্ছেন বলে জানা গেছে।

নয়াদিল্লিতে মূল সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা আজ। তবে এর আগেই শহরটিতে অনুষ্ঠিত এক ফোরামে ইরানের প্রেসিডেন্ট মন্তব্য করেছেন, বিশ্ব আজ নজিরবিহীন জটিলতার মধ্য দিয়ে যাচ্ছে। 
তিনি সে সময় ইরান যুদ্ধের বাস্তবতার চিত্রও তুলে ধরার চেষ্টা করেন।  

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গতকাল শুক্রবার নয়াদিল্লিতে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গেও বৈঠক করেন। ব্রিকস সম্মেলনের বাইরে হওয়া ওই বৈঠকে দুই নেতা পশ্চিম এশিয়ার সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে আলাপ-আলোচনা করেন। এর মধ্যে যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতও ছিল। 

ভারতের সরকার থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, বৈঠকে মোদি নয়াদিল্লির অবস্থান পুনর্ব্যক্ত করেন। তিনি জানান, সব ইস্যু সংলাপ ও কূটনীতির মাধ্যমে সমাধান হওয়া উচিত।

এ নিয়ে দুই সপ্তাহেরও কম সময়ের মধ্যে এটি মোদি ও পেজেশকিয়ানের দ্বিতীয় বৈঠক। এর আগে সাংহাই কোঅপারেশন কাউন্সিল (এসসিও) সম্মেলনের সময় গত ৩১ আগস্ট দুজন বৈঠকে বসেছিলেন।  

এদিকে, ব্রিকস সম্মেলনের অতিথিদের স্বাগত জানাতে ভারতের সড়কের মোড়ে মোড়ে দেখা গেছে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাস্যোজ্জ্বল পোস্টার। কিন্তু পর্দার আড়ালে তাঁকে দিতে হচ্ছে অন্যতম বড় পরীক্ষা।

ইরান এই সম্মেলনে যোগ দেওয়ার আগেই নিজেদের প্রত্যাশার কথা জানিয়ে রেখেছে। তারা চায় জোটের পক্ষ থেকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার নিন্দা জানানো হোক। মার্কিন ঘাঁটি লক্ষ্য করে জোটের সদস্য সংযুক্ত আরব আমিরাতে ইরানও হামলা করেছিল। এর প্রতিবাদে তেহরানের সঙ্গে বাণিজ্য বন্ধ রেখেছে আমিরাত।

সেদিক থেকে দেখলে অর্থনৈতিক ও ভূরাজনৈতিক বিষয়কে কেন্দ্র করে গড়ে ওঠা এই জোট বর্তমানে ঐকমত্যের সংকটে আছে। এ অবস্থায় সম্মেলন সফল করা ও সদস্যদের মধ্যে ভারসাম্য রক্ষার এক কঠিন পরীক্ষায় পড়েছে আয়োজক দেশ।

বার্তা সংস্থা এএফপির খবর, শনিবার সম্মেলন শুরু হওয়ার পর চীনের প্রেসিডেন্টের দিকে সবার মনোযোগ থাকবে। ২০১৯ সালের পর এবারই প্রথম ভারতে যাচ্ছেন জিনপিং। প্রায় ৪০০ জনের প্রতিনিধি দল নিয়ে তাঁর সেখানে যাওয়ার কথা রয়েছে।

সূত্রের খবর বলছে, সম্মেলনের প্রথম দিনই ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর দ্বিপক্ষীয় বৈঠক হতে পারে। তবে সরকারিভাবে এখনও এই বিষয়ে কিছু জানানো হয়নি।

এএফপির খবরে বলা হয়েছে, তিব্বত সীমান্তে রক্তক্ষয়ী সংঘাতের পর দুই দেশের সম্পর্কের অবনতি ঘটেছিল। সাম্প্রতিক সময়ে এই সম্পর্ক ‍উন্নতি হতে শুরু করেছে। বেইজিংয়ের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং গতকাল শুক্রবার বলেছেন, ‘চীন ভারতের সঙ্গে কাজ করতে প্রস্তুত– যোগাযোগ দৃঢ় করে, সহযোগিতা বৃদ্ধি করে এবং বিভেদ নিরসন করে।’ 

ব্রিকস সফরকে কেন্দ্র করে গতকালই ভারতে পৌঁছান রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এর আগে ২০২৫ সালের ডিসেম্বরে ভারত সফর করেছিলেন তিনি। বর্তমানে নয়াদিল্লির অন্যতম কৌশলগত অংশীদার রাশিয়া। পুতিন দিল্লিতে পা রাখার পর তাঁকে আলিঙ্গন করে স্বাগত জানান নরেন্দ্র মোদি।

যারা থাকছেন সম্মেলনে

ব্রিকসের বর্তমান সদস্য তালিকায় রয়েছে ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন, দক্ষিণ আফ্রিকা, মিসর, ইথিওপিয়া, ইন্দোনেশিয়া, ইরান, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত। শীর্ষ সম্মেলনে অংশ নেওয়াদের তালিকায় রয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা, ব্রাজিলের বিদেশমন্ত্রী মাউরো ভিয়েরা, ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তো, মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি, সংযুক্ত আরব আমিরাতের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান ও ইথিওপিয়ার প্রধানমন্ত্রী আবি আহমেদ।

সদস্য ছাড়াও ব্রিকস অংশীদার ও আউটরিচ দেশগুলোর মধ্য থেকে যোগ দিচ্ছেন বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো, ভিয়েতনামের প্রধানমন্ত্রী লে মিন হুং, কাজাখস্তানের প্রেসিডেন্ট কাসিম-জোমার্ট তোকায়েভ, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম, থাইল্যান্ডের প্রধানমন্ত্রী অনুতিন চার্নভিরাকুল, কিউবার প্রেসিডেন্ট মিগুয়েল দিয়াজ-কানেল, নাইজেরিয়ার প্রেসিডেন্ট বোলা আহমেদ তিনুবু, উজবেকিস্তানের প্রেসিডেন্ট শাভকাত মিরজিওয়েভ এবং উগান্ডার ভাইস প্রেসিডেন্ট জেসিকা আলুপ্রো। 

উপস্থিত থাকছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস, বিশ্ব বাণিজ্য সংস্থার প্রধান এনগোজি ওকোনজো-ইওয়েলা, বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রোস আধানম গেব্রেয়াসুস ও নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের প্রেসিডেন্ট দিলমা রুসেফও। এমব্রেয়ারের সিইও ফ্রান্সিসকো গোমস নেতো এবং ভ্যালের সিইও গুস্তাভো পিমেন্তার মতো করপোরেট নেতৃত্বরাও থাকবেন বলে জানা গেছে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের