শনিবার,

১৯ সেপ্টেম্বর ২০২৬,

৪ আশ্বিন ১৪৩৩

শনিবার,

১৯ সেপ্টেম্বর ২০২৬,

৪ আশ্বিন ১৪৩৩

Radio Today News

শাইনপুকুর সিরামিকসের শেয়ারের দাম অস্বাভাবিক বাড়ছে

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৮:৪৩, ৪ এপ্রিল ২০২৪

Google News
শাইনপুকুর সিরামিকসের শেয়ারের দাম অস্বাভাবিক বাড়ছে

পুঁজিবাজারে সিরামিকস খাতে তালিকাভুক্ত কোম্পানি শাইনপুকুর সিরামিকসের শেয়ারের দাম অস্বাভাবিকভাবে বাড়ার পেছনে কোনো মূল্য সংবেদনশীল তথ্য বা কারণ নেই। ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) এমন তথ্য জানিয়েছে কোম্পানি কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (৪ এপ্রিল) ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে জানা গেছে, সম্প্রতি শাইনপুকুর সিরামিকসের শেয়ারের দাম অস্বাভাবিকভাবে বাড়ার কারণ জানতে চেয়ে চিঠি পাঠায় ডিএসই। ওই চিঠির জবাবে কোম্পানি কর্তৃপক্ষ ডিএসইকে জানিয়েছে, কোনো প্রকার অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই তাদের শেয়ারের দাম বাড়ছে।

বাজার পর্যবেক্ষণে দেখা যায়, গত ১৯ মার্চ শাইনপুকুর সিরামিকসের শেয়ারের দাম ছিল ৩২ টাকা। ৩ এপ্রিল লেনদেন শেষে শেয়ার দর দাঁড়িয়েছে ৪৫.৩০ টাকায়। অর্থাৎ এই কয়েক কার্যদিবসে মাসে শেয়ারের দাম বেড়েছে ১৩.৩০ টাকা বা ৪১.৫৬ শতাংশ।

রেডিওটুডে/এমএমএইচ

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের


Warning: Undefined variable $sAddThis in /home/radio4to0da9y/public_html/details.php on line 536