মঙ্গলবার,

২২ সেপ্টেম্বর ২০২৬,

৭ আশ্বিন ১৪৩৩

মঙ্গলবার,

২২ সেপ্টেম্বর ২০২৬,

৭ আশ্বিন ১৪৩৩

Radio Today News

ভারত-পাকিস্তান এলো ৩৭ হাজার টন চাল

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২১:৩৫, ৫ মার্চ ২০২৫

Google News
ভারত-পাকিস্তান এলো ৩৭ হাজার টন চাল

পাকিস্তান থেকে ২৬ হাজার ২৫০ মেট্রিক টন এবং প্রতিবেশী রাষ্ট্র ভারত থেকে ১১ হাজার মেট্রিক টন চাল নিয়ে এমবি এসআইবিএল এবং এমবি এইচটি ইউনিট জাহাজ দুটি চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে।

আজ বুধবার (৫ মার্চ) খাদ্য মন্ত্রণালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্যটি জানানো হয়।

এতে বলা হয়েছে, জি টু জি ভিত্তিতে পাকিস্তান থেকে আমদানি করা ২৬ হাজার ২৫০ মেট্রিক টন আতপ চাল নিয়ে এমবি এসআইবিএল এবং আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের (প্যাকেজ-০৫) আওতায় ভারত থেকে আমদানি করা ১১ হাজার মেট্রিক টন সিদ্ধ চাল নিয়ে এমবি এইচটি ইউনিট জাহাজ দুটি চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে।

জাহাজ দুটিতে রক্ষিত চালের নমুনা পরীক্ষা শেষে আজই খালাসের কার্যক্রম শুরু হবে। এ জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানিয়েছে খাদ্য মন্ত্রণালয়।

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের


Warning: Undefined variable $sAddThis in /home/radio4to0da9y/public_html/details.php on line 536