সোমবার,

২৮ সেপ্টেম্বর ২০২৬,

১৩ আশ্বিন ১৪৩৩

সোমবার,

২৮ সেপ্টেম্বর ২০২৬,

১৩ আশ্বিন ১৪৩৩

Radio Today News

 নিজবাড়ি থেকে মা ও দুই মেয়ের গলা কাটা উদ্ধার

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৫:২৮, ২২ মে ২০২২

আপডেট: ১৯:২৯, ২২ মে ২০২২

Google News
 নিজবাড়ি থেকে মা ও দুই মেয়ের গলা কাটা উদ্ধার

নরসিংদীর বেলাবো উপজেলায় ঘর থেকে মা ও দুই শিশু সন্তানের লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার সকালে  উপজেলার পাটুলি ইউনিয়নের শেখবাড়ি থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।

শনিবার রাতে যেকোনো সময় এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

নিহতরা হলেন রহিমা বেগম (৩৫), তার ছেলে রাকিব (১৩) ও মেয়ে রাকিবা (৬)। রহিমা বেগমকে ছুরিকাঘাত করে আর তার দুই সন্তানকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে।

পুলিশ জানায়, রহিমার স্বামী পেশায় রঙ মিস্ত্রি। কাজের সুবাদে তিনি শনিবার গাজীপুরে যান। রোববার সকালে বাড়িতে এসে দেখেন স্ত্রী ও দুই সন্তানের লাশ পড়ে আছে। পরে তার চিৎকারে আশপাশের লোকজন এসে পুলিশকে খবর দেয়। পুলিশ এসে নিহতের লাশ উদ্ধার করে।

নরসিংদী অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সাহেব আলী পাঠান বলেন, কী কারণে হত্যাকাণ্ডগুলো সংগঠিত হয়েছে তা এখনো পরিষ্কার নয়। তবে আমরা তদন্ত শুরু করেছি। লাশ উদ্ধারের কাজ চলছে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের


Warning: Undefined variable $sAddThis in /home/radio4to0da9y/public_html/details.php on line 536