ঈদযাত্রায় নৌকা দিয়ে লঞ্চে ওঠার সময় আরেকটি লঞ্চের চাপায় দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় পানিতে ডুবে আরও দুজন নিখোঁজ এবং একজন নারী আহত হয়েছেন।
আজ বুধবার (১৮ মার্চ) রাজধানীর সদরঘাটে বিকেল ৫টার দিকে এ ঘটনা ঘটে।
জানা গেছে, আহত নারীকে উদ্ধার করে সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে (ঢাকার মিটফোর্ড হাসপাতাল) পাঠানো হয়েছে। এছাড়া, ফায়ার সার্ভিসের ডুবুরি দল নিখোঁজদের উদ্ধারে কাজ করছে।
প্রত্যক্ষদর্শী ও আহতরা জানান, কেরানীগঞ্জ থেকে আসা যাত্রীরা লঞ্চের পেছন দিক থেকে উঠতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে। এ সময় ‘ঘাতক’ জাকির সম্রাট-৩ লঞ্চটি দ্রুত টার্মিনাল ত্যাগ করে।
রেডিওটুডে নিউজ/আনাম

