মঙ্গলবার,

২২ সেপ্টেম্বর ২০২৬,

৭ আশ্বিন ১৪৩৩

মঙ্গলবার,

২২ সেপ্টেম্বর ২০২৬,

৭ আশ্বিন ১৪৩৩

Radio Today News

গাজীপুরে লাইনচ্যুত ট্রেন উদ্ধার কাজ শুরু

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৪:২০, ১৩ ডিসেম্বর ২০২৩

Google News
গাজীপুরে লাইনচ্যুত ট্রেন উদ্ধার কাজ শুরু

 গাজীপুরে ট্রেনের ইঞ্জিন ও লাইনচ্যুত ৭ বগি উদ্ধার করে রেল যোগাযোগ স্বাভাবিক করার জন্য কাজ শুরু করেছে রেলওয়ে।  

উদ্ধারকারী রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌঁছার পর রেললাইন সংস্কার ও উদ্ধার কাজ শুরু হয়েছে।

জয়দেবপুর রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার হানিফ আলী এ তথ্য দিয়েছেন। ভোরে দুর্ঘটনার পর সকালে উদ্ধারকারী ট্রেনটি রওনা হয় বলে জানান কমলাপুর রেলওয়ে স্টেশন মাস্টার মো. আনোয়ার হোসেন। এর আগে বুধবার (১৩ ডিসেম্বর) ভোর সোয়া ৪টার দিকে জয়দেবপুর-ময়মনসিংহ রেল লাইনে বনখড়িয়া ভাওয়াল রেল স্টেশন এলাকায় মোহনগঞ্জ এক্সপ্রেসটি লাইনচ্যুত হয়।

গ্যাসকাটার দিয়ে রেললাইন কেটে ফেলায় এ দুর্ঘটনা ঘটে। এতে আসলাম হোসেন (৩৫) নামে এক ব্যক্তি নিহত এবং কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। আহতদের আশপাশের স্থানীয় হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা। নিহত আসলাম ময়মনসিংহের গফরগাঁও থানার রওহা গ্রামের বাসিন্দা।

রেডিওটুডে/এমএমএইচ

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের


Warning: Undefined variable $sAddThis in /home/radio4to0da9y/public_html/details.php on line 536