এসএসসির প্রশ্নফাঁস : দিনাজপুর বোর্ডে ৪ বিষয়ের পরীক্ষা স্থগিত

সোমবার,

২২ জুন ২০২৬,

৮ আষাঢ় ১৪৩৩

সোমবার,

২২ জুন ২০২৬,

৮ আষাঢ় ১৪৩৩

Radio Today News

এসএসসির প্রশ্নফাঁস : দিনাজপুর বোর্ডে ৪ বিষয়ের পরীক্ষা স্থগিত

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৬:৪৩, ২১ সেপ্টেম্বর ২০২২

Google News
এসএসসির প্রশ্নফাঁস : দিনাজপুর বোর্ডে ৪ বিষয়ের পরীক্ষা স্থগিত

চলমান এসএসসি পরীক্ষায় দিনাজপুর শিক্ষা বোর্ডে চারটি বিষয়ের পরীক্ষা স্থগিত করা হয়েছে। কুড়িগ্রামে প্রশ্নফাঁসের ঘটনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বুধবার (২১ বুধবার) মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক দিনাজপুর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মো. কামরুল ইসলাম সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

স্থগিত করা বিষয়গুলো হলো গণিত, কৃষিবিজ্ঞান, রসায়ন বিজ্ঞান এবং পদার্থবিজ্ঞান।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীন ২০২২ সালের চলমান এসএসসির গণিত (১০৯), পদার্থবিজ্ঞান (১৩৬), কৃষিবিজ্ঞান (১৩৪) এবং রসায়ন (১৩৭) বিষয়ের পরীক্ষা অনিবার্য কারণে স্থগিত করা হলো। স্থগিত করা বিষয়গুলোর পরীক্ষার তারিখ যথাসময়ে জানানো হবে।

স্থগিত করা বিষয়গুলো ছাড়া অন্য সব বিষয়ের পরীক্ষা রুটিনে উল্লিখিত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে।

এমএমএস

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের