দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা

শুক্রবার,

১০ জুলাই ২০২৬,

২৬ আষাঢ় ১৪৩৩

শুক্রবার,

১০ জুলাই ২০২৬,

২৬ আষাঢ় ১৪৩৩

Radio Today News

দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৯:০৫, ৯ জুলাই ২০২৬

Google News
দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা

দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আগামী ১৫ জুলাই পাঁচটি করে গাছের চারা রোপণের নির্দেশ দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ কর্মসূচির সঙ্গে সামঞ্জস্য রেখে এ নির্দেশনা বাস্তবায়ন করতে বলা হয়েছে।

বুধবার (৯ জুলাই) প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক (সাধারণ প্রশাসন) মো. সাজ্জাদ হোসেন স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ১৫ জুলাই রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হবে ‘প্রাথমিক শিক্ষা পদক-২০২৬’ বিতরণ অনুষ্ঠান। ওই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী প্রতীকীভাবে গাছের চারা রোপণ করবেন। অনুষ্ঠানটি বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) সরাসরি সম্প্রচার করা হবে।

অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী, প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ কর্মসূচির সঙ্গে মিল রেখে একই দিন নির্ধারিত সময়ে দেশের প্রতিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আঙিনায় ফলজ, বনজ ও ঔষধি—এই তিন শ্রেণির মোট পাঁচটি গাছের চারা রোপণ করতে হবে।

বিজ্ঞপ্তিতে বিষয়টিকে ‘অত্যন্ত জরুরি’ উল্লেখ করে জেলা, উপজেলা ও বিদ্যালয় পর্যায়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ এবং নির্দেশনা যথাযথভাবে বাস্তবায়নের জন্য বলা হয়েছে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের