সোমবার,

২৮ সেপ্টেম্বর ২০২৬,

১৩ আশ্বিন ১৪৩৩

সোমবার,

২৮ সেপ্টেম্বর ২০২৬,

১৩ আশ্বিন ১৪৩৩

Radio Today News

বিশ্বের প্রভাবশালী নারীর তালিকায় আলিয়া ভাট

রেডিওটুডে ডেস্ক

প্রকাশিত: ১৮:০৭, ১০ মার্চ ২০২৩

Google News
বিশ্বের প্রভাবশালী নারীর তালিকায় আলিয়া ভাট

বিশ্বের প্রভাবশালী নারীর তালিকায় আলিয়া ভাট

সংসার, মেয়ে সামলে অল্প অল্প করে কাজেও ফিরেছেন আলিয়া ভাট। সদ্য মা হয়েছেন। রণবীর কাপুরের সঙ্গে তার একেবারে হ্যাপি হ্য়াপি ফিলিং। তবে এতো কিছুর মাঝে আলিয়ার মুকুটে যোগ হলো নতুন পালক। অনেক বড় বড় সুপারস্টারদের পিছনে ফেলে আন্তর্জাতিক ক্ষেত্রে ২০২৩ সালের সবচেয়ে প্রভাবশালী নারীর তালিকায় নাম লিখিয়ে ফেললেন আলিয়া ভাট।

সম্প্রতি ভ্যারাইটি ম্যাগাজিন এক তালিকা প্রকাশ করেছে। সেই তালিকায় জায়গা করে নিলেন তিনি।

ম্যাগাজিনটির প্রতিবেদনে বলা হয়েছে, ২০২২ সাল দারুণ চমৎকারভাবে শুরু করেন আলিয়া। ‘গাঙ্গুভাই কাঠিয়াওয়াড়ি’, ‘আরআরআর’ ও ‘ব্রহ্মাস্ত্র : পার্ট ওয়ান শিবা’ দিয়ে বছর শুরু করেন তিনি। স্বামী রণবীর কাপুরের সঙ্গেও দেখা গেছে তাকে ‘ব্রহ্মাস্ত্র’ সিনেমায়। ইতিমধ্যে একটি কন্যাসন্তানকেও স্বাগত জানিয়েছেন এই তারকা জুটি। নেটফ্লিক্সের ‘হার্ট অব স্টোন’-এ গ্যাল গ্যাডটের সঙ্গে অভিনয় করেছেন তিনি। এভাবে বলিউডকে অসাধারণ উপহার দিচ্ছেন এ নায়িকা।

এছাড়া এই তালিকায় নাম এসেছে আরো অনেকের। যার মধ্যে আছেন মিলি অ্যালকুক, এমিলি কেরির নাম।

রেডিওটুডে/এমএমএইচ

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের


Warning: Undefined variable $sAddThis in /home/radio4to0da9y/public_html/details.php on line 536