বলিউড সিনেমা আমদানির অনুমতি দিয়েছে সরকার

সোমবার,

১৪ সেপ্টেম্বর ২০২৬,

২৯ ভাদ্র ১৪৩৩

সোমবার,

১৪ সেপ্টেম্বর ২০২৬,

২৯ ভাদ্র ১৪৩৩

Radio Today News

বলিউড সিনেমা আমদানির অনুমতি দিয়েছে সরকার

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৫:৩৩, ১১ এপ্রিল ২০২৩

Google News
বলিউড সিনেমা আমদানির অনুমতি দিয়েছে সরকার

সংগৃহিত ছবি

অবশেষে বাংলাদেশে ভারতীয় ছবি আমদানির অনুমতি দিয়েছে সরকার।চলচ্চিত্র সংশ্লিষ্টদের দাবির প্রেক্ষিতে এ দাবি মানা হলেও বছরে সর্বোচ্চ ১০টি সিনেমা আমদানি করা যাবে। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় প্রজ্ঞাপনের মাধ্যমে তথ্যটি নিশ্চিত করেছে। 

দেশের সিনেমা হলগুলো ভালো চলচ্চিত্রের অভাবে অনেক বছর ধরে ধুঁকছে। এরইমধ্যে বন্ধ হয়ে গেছে অনেক সিনেমা হল। এ অবস্থায় সিনেমা হল বাঁচাতে চলচ্চিত্র প্রযোজক, প্রেক্ষাগৃহের মালিক, পরিচালক, অভিনয়শিল্পী ও কলাকুশলীদের ১৯ টি সংগঠন ভারতীয় ছবি (বলিউডি সিনেমা) আমদানির পক্ষে একমত হয়েছেন। 

গত ১৯ ফেব্রুয়ারি সংগঠনগুলোর জোট সম্মিলিত চলচ্চিত্র পরিষদ এ সংক্রান্ত প্রস্তাবনা তুলে দেয় তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদকে। পরে জানানো হয়, শর্ত সাপেক্ষে ভারতীয় সিনেমা বাংলাদেশে আমদানিতেও কোনো আপত্তি নেই তাদের। বিষয় প্রধানমন্ত্রীকে অবগত করে পরবর্তীতে ব্যবস্থা নেয়ার জন্য কথা দিয়েছিলেন তথ্যমন্ত্রী। 

রেডিওটুডে নিউজ/এসবি

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের