শুক্রবার,

২৫ সেপ্টেম্বর ২০২৬,

১০ আশ্বিন ১৪৩৩

শুক্রবার,

২৫ সেপ্টেম্বর ২০২৬,

১০ আশ্বিন ১৪৩৩

Radio Today News

ছেলেকে নিয়ে ঘুরছেন রাজ, কোথায় পরীমনি?

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৬:৩৮, ৩১ ডিসেম্বর ২০২৪

আপডেট: ১৬:৩৯, ৩১ ডিসেম্বর ২০২৪

Google News
ছেলেকে নিয়ে ঘুরছেন রাজ, কোথায় পরীমনি?

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত তারকাজুটি ছিলেন পরীমণি ও শরিফুল রাজ। যদিও বেশ আগেই বিচ্ছেদ হয়েছে তাদের। তবে এই সংসারে একটি সন্তান রয়েছে, নাম পুণ্য। আর এই ছেলের প্রসঙ্গ উঠলেই তার বাবা অভিনেতা রাজকে নিয়ে পরীমণি বলতেন―ছেলের প্রতি দায়িত্ব পালন তো দূরের কথা, চোখের দেখাও দেখতে আসেন না।

তবে এবার দেখা গেল ভিন্ন চিত্র। একমাত্র ছেলে পুণ্যকে নিয়ে গাড়িতে করে দিব্যি ঘুরে বেড়াতে দেখা গেল শরিফুল রাজকে। একইসঙ্গে খুনসুটিও করতে দেখা গেছে বাপ-ছেলেকে।

সোমবার (৩০ ডিসেম্বর) দিবাগত রাতে সোশ্যাল মিডিয়া ফেসবুক ভেরিফায়েড পেজে একটি ভিডিও পোস্ট করেন এ অভিনেতা। সেখানে দেখা যায় ছেলেকে নিয়ে গাড়িতে করে ঘুরছেন। আর ভক্ত-শুভাকাঙ্ক্ষীদের নতুন বছরের শুভেচ্ছা জানাচ্ছেন।

এ অভিনেতা ক্যাপশনে লিখেছেন, ‘আমি কীভাবে আমার ছেলের প্রতি ভালোবাসা প্রকাশ করব! বিশ্বের কাছে তুমি একজন হতে পারো; কিন্তু কারও কাছে তো তুমি পুরো পৃথিবী। ভালোবাসি আমার চ্যাম্প।’ এরপরই সবাইকে ইংরেজি নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন শরিফুল রাজ।

রাজের সঙ্গে ছেলেকে দেখে মা পরীকে খুঁজছেন নেটিজেনরা। বাবা-ছেলেকে একসঙ্গে অনেকেই বলছেন, তবে কি আবারও সম্পর্ক স্বাভাবিক হয়েছে রাজ-পরীর? আবার কেউ কেউ ধারণা করছেন, হয়তো সন্তানের টানে সম্পর্কের বরফ গলছে রাজ-পরীর।

এদিকে তার এই পোস্ট নজর কেড়েছে নেটিজেনদের। মন্তব্যের ঘরে নানা ধরনের প্রতিক্রিয়া জানিয়েছেন নেটিজেনরা। সেখানে অনেকেই সাধুবাদ জানিয়েছেন অভিনেতাকে। আবার কেউ সন্তানের প্রতি বাবা হিসেবে তার ভালোবাসার প্রশংসা করছেন।

এরইমধ্যে কেউ কেউ আবার নেতিবাচক মন্তব্যও করেছেন। কেউ কেউ তো আবার রাজ-পরীর মান ভাঙার সুরও শুনছেন। তবে এ ব্যাপারে এখনো তাদের কারও বক্তব্য পাওয়া যায়নি।

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের


Warning: Undefined variable $sAddThis in /home/radio4to0da9y/public_html/details.php on line 536