কান ছিঁড়ল রূপালি পর্দার নায়িকার, লেগেছে ৭ সেলাই

সোমবার,

২০ জুলাই ২০২৬,

৫ শ্রাবণ ১৪৩৩

সোমবার,

২০ জুলাই ২০২৬,

৫ শ্রাবণ ১৪৩৩

Radio Today News

কান ছিঁড়ল রূপালি পর্দার নায়িকার, লেগেছে ৭ সেলাই

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৫:৫৩, ১৮ মে ২০২৬

Google News
কান ছিঁড়ল রূপালি পর্দার নায়িকার, লেগেছে ৭ সেলাই

বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি) থেকে ফেরার পথে ছিনতাইয়ের শিকার হয়েছেন এক সময়ের রূপালি পর্দার নায়িকা রঞ্জিতা। এতে তার কান ছিঁড়ে যায়। হাসপাতালে নেওয়ার পর কানে সাতটি সেলাই লাগে। রোববার রাত সাড়ে ৯টার দিকে রামপুরা বাজার এলাকায় বাসায় ফেরার সময় এই ঘটনা ঘটে।

অভিনেত্রী এক ভিডিও বার্তায় বলেন, ‘শিল্পী সমিতির নির্বাচন আমাদের কাছে সব সময় উৎসবমুখর। সেটা দেখার জন্য আমি এফডিসিতে গিয়েছিলাম। রাতের দিকে বাসার ফেরার সময় হঠাৎ কেউ আমাকে অনুসরণ করছিল। আমি প্রচণ্ড ভয় পেয়ে গেছি। কিছু বুঝে ওঠার আগেই তারা আমার দুল ধরে টান দেয়। পরে দেখি রক্ত ঝরছে, কান ছিঁড়ে গেছে।’

রঞ্জিতা জানান, অনেকেই তাঁকে সহায়তা করেননি। পরে জয় চৌধুরীকে ফোন দিলে সঙ্গে সঙ্গে চলে আসেন। রঞ্জিতা বলেন, ‘জয়সহ কয়েকজন আমাকে হাসপাতালে নিয়ে চিকিৎসা করায়। আমার কানে সাতটি সেলাই দিতে হয়েছে। এই অভিজ্ঞতা প্রথম। আমি এমনিতেই কিছুটা অসুস্থ, এমন অভিজ্ঞতা যেন আর কারও সঙ্গে না হয়।’

ঘটনার পর ভয়ে বাকরুদ্ধ হয়ে পড়েন তিনি। পরে আশপাশের মানুষের সহায়তায় দ্রুত হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তিনি রামপুরার একটি হাসপাতালে চিকিৎসাধীন।

আশির দশকের শেষ দিকে রাজ্জাক পরিচালিত ‘ঢাকা ৮৬’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক ঘটে রঞ্জিতার। প্রথম ছবিতেই দর্শকের নজর কাড়েন তিনি। পরে ‘রাজা মিস্ত্রী’ ও ‘জ্বীনের বাদশা’সহ প্রায় ৩০টি সিনেমায় অভিনয় করেন। ২০০৫ সালের পর থেকে তাকে আর চলচ্চিত্রে দেখা যায়নি।

জানা গেছে, ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ থাকায় চিকিৎসকেরা তাকে পর্যবেক্ষণে রেখেছেন।

বর্তমানে ঢাকার বনশ্রী এলাকায় বসবাস করেন এই অভিনেত্রী। তাঁর সঙ্গে রয়েছেন শারীরিক প্রতিবন্ধী ভাই ও একমাত্র সন্তান।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের