বৃহস্পতিবার,

০৮ অক্টোবর ২০২৬,

২৩ আশ্বিন ১৪৩৩

বৃহস্পতিবার,

০৮ অক্টোবর ২০২৬,

২৩ আশ্বিন ১৪৩৩

Radio Today News

আপত্তিকর ভিডিও-ছবি ছড়ানোর অভিযোগ, হাইকোর্টে কঙ্গনা

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৬:৫৮, ৮ অক্টোবর ২০২৬

Google News
আপত্তিকর ভিডিও-ছবি ছড়ানোর অভিযোগ, হাইকোর্টে কঙ্গনা

এআই ও অন্যান্য প্রযুক্তি ব্যবহার করে তৈরি বিভিন্ন বিভ্রান্তিকর ও আপত্তিকর ভিডিও-ছবি ছড়িয়ে পড়ায় আইনি পদক্ষেপ নিলেন বলিউড অভিনেত্রী ও বিজেপির সাংসদ কঙ্গনা রনৌত। এসব কনটেন্ট সরিয়ে ফেলার দাবিতে বৃহস্পতিবার দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন তিনি।

কঙ্গনার অভিযোগ, প্রযুক্তির সাহায্যে তৈরি এসব ভিডিও ও ছবির মাধ্যমে তাকে হেয় করা হচ্ছে এবং তাঁর মানহানি ঘটানো হচ্ছে। পাশাপাশি তার ব্যক্তিসত্তার অধিকারও লঙ্ঘত হচ্ছে বলে দাবি করেছেন তিনি।

আদালতে কঙ্গনার আইনজীবী অভিনেত্রীকে নিয়ে ছড়িয়ে পড়া যৌন হয়রানির ভিডিও ও পোস্ট, ভুয়া খবর এবং এআই দিয়ে তৈরি বিভিন্ন কনটেন্টের বিষয়টি তুলে ধরেন। এসব কনটেন্টে কঙ্গনার নামে ভুয়া মন্তব্যও প্রচার করা হচ্ছে বলে আদালতকে জানান তাঁর আইনজীবী।

ব্যক্তিসত্তার অধিকার রক্ষায় আদালতের দ্বারস্থ হওয়া কঙ্গনাই প্রথম নন। গত কয়েক মাসে বেশ কয়েকজন পরিচিত ব্যক্তি, বিশেষ করে বলিউডের অভিনেতা-অভিনেত্রীরা, তাঁদের ব্যক্তিসত্তা রক্ষা এবং এআইয়ের মাধ্যমে তৈরি কনটেন্ট সরানোর দাবিতে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন।

এই তালিকায় রয়েছেন ঐশ্বর্যা রাই বচ্চন, অভিষেক বচ্চন, সালমান খান এবং অভিনেতা ও অন্ধ্রপ্রদেশের উপমুখ্যমন্ত্রী পবন কল্যাণ। আরও অনেকে একই ধরনের আইনি পদক্ষেপ নিয়েছেন। এসব মামলায় হাইকোর্ট থেকে সাময়িক স্বস্তিও পেয়েছেন তারা।

অভিনয়ে কঙ্গনাকে সর্বশেষ দেখা গেছে ‘ভারত ভাগ্য বিধাতা’ সিনেমায়। গত জুনে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া সিনেমাটি সমালোচকদের কাছ থেকে ইতিবাচক প্রতিক্রিয়া পেয়েছিল। সূত্র: এবিপি ও আনন্দবাজার অনলাইন

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের


Warning: Undefined variable $sAddThis in /home/radio4to0da9y/public_html/details.php on line 536