মঙ্গলবার,

০৬ অক্টোবর ২০২৬,

২১ আশ্বিন ১৪৩৩

মঙ্গলবার,

০৬ অক্টোবর ২০২৬,

২১ আশ্বিন ১৪৩৩

Radio Today News

কমিউনিটি হেলথ রিসার্চ অ্যাসোসিয়েশনের প্রশাসক হলেন ডা. আতিকুর রহমান

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৯:১৫, ৬ অক্টোবর ২০২৬

আপডেট: ১৯:১৫, ৬ অক্টোবর ২০২৬

Google News
কমিউনিটি হেলথ রিসার্চ অ্যাসোসিয়েশনের প্রশাসক হলেন ডা. আতিকুর রহমান

কমিউনিটি হেলথ রিসার্চ অ্যাসোসিয়েশন’–এর প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. মো. আতিকুর রহমান তালুকদার। সমাজসেবা অধিদপ্তরের ঢাকা জেলা কার্যালয় থেকে জারি করা এক আদেশে এ তথ্য জানানো হয়।

​নিবন্ধনকারী কর্তৃপক্ষ ও ঢাকা জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক আবু সাঈদ মো. কাওছার রহমান স্বাক্ষরিত ওই আদেশে বলা হয়, ১৯৬১ সালের স্বেচ্ছাসেবী সমাজকল্যাণ সংস্থাসমূহ (নিবন্ধন ও নিয়ন্ত্রণ) অধ্যাদেশের ৯(২) ধারার ক্ষমতাবলে ডা. মো. আতিকুর রহমান তালুকদারকে প্রশাসক পদে নিয়োগ দেওয়া হলো। একই অধ্যাদেশের ৯(১) ধারা অনুযায়ী সংগঠনটির বর্তমান কার্যনির্বাহী কমিটি সাময়িকভাবে বরখাস্ত এবং পূর্ববর্তী সব কমিটির কার্যক্রম স্থগিত করা হয়েছে।

​প্রশাসকের কর্মপরিধিতে জানানো হয়েছে, তিনি কার্যনির্বাহী কমিটির সমূদয় কর্তৃত্ব ও ক্ষমতা প্রয়োগ করবেন। ১৯৬১ সালের অধ্যাদেশ, ১৯৬২ সালের বিধিমালা এবং সংগঠনের অনুমোদিত গঠনতন্ত্র অনুযায়ী তিনি প্রশাসনিক কাজকর্ম পরিচালনা করবেন। পাশাপাশি ভোটার তালিকা হালনাগাদ করে আগামী ৯০ (নব্বই) দিনের মধ্যে একটি নির্বাচন অনুষ্ঠানের যাবতীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে তাঁকে। ​এ ছাড়া প্রতি মাসে কাজের একটি অগ্রগতি প্রতিবেদন নিবন্ধনকারী কর্তৃপক্ষের কাছে দাখিল করতে হবে।
​
​ডা. মো. আতিকুর রহমান তালুকদারের স্থায়ী ঠিকানা নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলার শ্যামগঞ্জের জলসুখা গ্রামে। তাঁর বাবার নাম মো. মোকলেসুর রহমান তালুকদার ও মায়ের নাম রাজিয়া আক্তার। ​আদেশে উল্লেখ করা হয়, জনস্বার্থে জারি করা এ সিদ্ধান্ত অনতিবিলম্বে কার্যকর হবে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের


Warning: Undefined variable $sAddThis in /home/radio4to0da9y/public_html/details.php on line 536