রিয়েলটাইমে অনুকরণ করবে চীনের নতুন হিউম্যানয়েড টাইটান ও১

শুক্রবার,

২৭ মার্চ ২০২৬,

১৩ চৈত্র ১৪৩২

শুক্রবার,

২৭ মার্চ ২০২৬,

১৩ চৈত্র ১৪৩২

Radio Today News

রিয়েলটাইমে অনুকরণ করবে চীনের নতুন হিউম্যানয়েড টাইটান ও১

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৫:৩১, ২৭ মার্চ ২০২৬

Google News
রিয়েলটাইমে অনুকরণ করবে চীনের নতুন হিউম্যানয়েড টাইটান ও১

চীনের রোবোটিক্স প্রতিষ্ঠান ওয়েস্টলেক রোবোটিক্স তাদের নতুন হিউম্যানয়েড রোবট ‘টাইটান ও১’ উন্মোচন করেছে। রোবটটি কোম্পানির নিজস্বভাবে তৈরি ‘জেনারেল অ্যাকশন এক্সপার্ট’ মডেল দিয়ে পরিচালিত, যা মানুষের নড়াচড়া রিয়েল-টাইমে অনুকরণ করতে সক্ষম।

কোম্পানির তথ্যমতে, এই প্রযুক্তির মাধ্যমে একজন অপারেটর একসঙ্গে একাধিক রোবটকে একই কাজ করাতে পারেন।

হাংচৌ শহরের প্রদর্শনীতে দেখা যায়, মোশন-ক্যাপচার স্যুট পরা একজন অপারেটর হাত নাড়ানো, ঘোরা ও বল কিক করার মতো বিভিন্ন নড়াচড়া করেন। টাইটান ও১ মিলিসেকেন্ডের মধ্যে সেই সব হুবহু অনুসরণ করতে পেরেছে।

রোবটটির হাতের কোণ, শরীরের ঘূর্ণন, পদক্ষেপের দৈর্ঘ্য এবং বল মারার সময় পায়ের উচ্চতা—সবকিছু অপারেটরের সঙ্গে বেশ সমন্বিত ছিল।
ওয়েস্টলেক রোবোটিক্সের প্রতিষ্ঠাতা অধ্যাপক ওয়াং তোংলিন বলেন, অপারেটর যেই হোন না কেন বা তার নড়াচড়ায় পরিবর্তন এলেও রোবটটি দ্রুত মানিয়ে নিতে পারে।

তিনি আরও বলেন, মানবদেহে সেরিবেলাম যেমন চলাফেরার সমন্বয় ও ভারসাম্য রক্ষা করে, তেমনি জিএই মডেলটি রোবটের জন্য ‘সেরিবেলাম’ হিসেবে কাজ করে। 

এ ছাড়া, জিএই’তে রয়েছে ‘ক্রস-এমবডিমেন্ট’ সক্ষমতা, যার ফলে বিভিন্ন গঠন ও আকারের রোবটে এই মডেল ব্যবহার করা সম্ভব বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
 

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের