আগামী নভেম্বরে চীনের শেনচেনে অনুষ্ঠিতব্য এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন (এপেক) অর্থনৈতিক নেতাদের বৈঠকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের অংশগ্রহণকে স্বাগত জানিয়েছে চীন।
শনিবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র কুও চিয়াখুন এ কথা জানান। রুশ গণমাধ্যমে পুতিনের অংশগ্রহণ এবং বৈঠক থেকে ইতিবাচক ফল পাওয়ার প্রত্যাশার খবরের পরিপ্রেক্ষিতে তিনি এ মন্তব্য করেন। কুও বলেন, চীন-রাশিয়া সম্পর্কের স্থিতিশীল ও ধারাবাহিক উন্নয়নে দুই দেশের শীর্ষ নেতাদের কূটনৈতিক যোগাযোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
তিনি আরও বলেন, ‘এপেক চায়না ইয়ার’ সফল করতে রাশিয়ার সঙ্গে মিলে কাজ করতে প্রস্তুত চীন।
রেডিওটুডে নিউজ/আনাম

