সোমবার,

২১ সেপ্টেম্বর ২০২৬,

৬ আশ্বিন ১৪৩৩

সোমবার,

২১ সেপ্টেম্বর ২০২৬,

৬ আশ্বিন ১৪৩৩

Radio Today News

ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিও ভাইরাল, মুখ খুললেন কিম–

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৪:২২, ১১ ফেব্রুয়ারি ২০২৬

Google News
ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিও ভাইরাল, মুখ খুললেন কিম–

আবার প্রেমে পড়েছেন হলিউড তারকা কিম কার্দাশিয়ান। এবার এফওয়ান রেসার লুইস হ্যামিলটনের প্রেমে মজেছেন কিম– এই গুঞ্জন এখন ভেসে বেড়াচ্ছে হলিউডের বাতাসে। দ্যা এক্সপ্রেস ট্রিবিউন, টিলা, ইয়াহু নিউজসহ একাধিক সংবাদমাধ্যম থেকে জানা গেছে, অনেক দিন ধরে বিনোদন দুনিয়ায় কিমের ও রেসার হ্যামিলটনের প্রেম নিয়ে কানাঘুষা চলছিল। সেই গুঞ্জন অনেকটা সত্যি বলে প্রমাণ হতে চলেছে।

সম্প্রতি একটি ফুটবল ম্যাচ দেখতে গিয়েছিলেন হ্যামিলটন এবং কিম কার্দাশিয়ান। সেদিন গ্যালারিতে ক্যামেরাবন্দি হন এই চর্চিত যুগল; যা প্রকাশের পর রীতিমতো ভাইরাল হয়ে পড়েছে।

সেই ভিডিওতে দেখা গেছে, হ্যামিলটন ও কিম পাশাপাশি বসে গল্প করছেন; যা দেখে অনেকেরই মনে হয়েছে, দুই অঙ্গনের এই দুই তারকা এবার তাদের সম্পর্কে সিলমোহর দিতে চলেছেন। যদিও দুজনের দাবি, তারা ভালো বন্ধু, এর বেশি কিছু নন। তবে গ্যালারিতে বসে থাকা তাদের ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিও দেখে অনেকে বলছেন, তাদের সম্পর্কটা আর বন্ধুত্বের মধ্যে সীমাবদ্ধ নেই।

এদিকে ক্যালিফোর্নিয়ার সান্তা ক্লারার লেভি’স স্টেডিয়ামে সুপার বোল এলএক্সের জন্য হ্যামিলটন ও কিমের পাশাপাশি বসা, হাসিমুখে আড্ডায় মেতে ওঠা নিয়ে প্রেমের গুঞ্জন ক্রমশ জোরালো হয়ে উঠেছে। এই দুজনের সম্পর্ক নিয়ে যে ফিসফিসানি শুরু হয়েছিল, তা সত্যি কিনা এতদিন কেউ নিশ্চিত করে তা বলতে পারেননি। কিন্তু সান্তা ক্লারার লেভি’স স্টেডিয়ামে এই জুটিকে প্রথমবারের মতো এক সঙ্গে দেখতে পাওয়ায় আলোচনা মোড় নিয়েছে ভিন্ন দিকে। অনেকে এখন নিশ্চিত এতদিন যা গুঞ্জন ছিল, তা একেবারে মিথ্যা নয় বলেই নেটজেনদের অনেকের মত।

প্রসঙ্গত, লুইস হ্যামিলটনের আগেও বিভিন্ন সময় একাধিক তারকার সঙ্গে কিমের প্রেমের গুঞ্জন ছড়িয়েছিল; যা বিয়ে পর্যন্ত গড়িয়েছিল। তেমনই এক প্রেমের গুঞ্জনের ইতি টেনে ২০০০ সালে কিম বিয়ে করেছিলেন সংগীত প্রযোজক ডেমন থমাসকে। বিয়ের চার বছর পর ২০০৪ সালে বিচ্ছেদ হয় তাদের। এরপর বাস্কেটবল খেলোয়াড় ক্রিস হামফ্রিসকে বিয়ে করেন এই হলিউড তারকা। কিন্তু দুই বছরের মাথায় সেই বিয়েও ভেঙে যায়।

সবশেষ ২০১৪ সালে কিম তৃতীয়বারের মতো বিয়ের বাঁধনে বাঁধা পড়েন র্যা পারের ক্যাসি ওয়েস্টের সঙ্গে। ২০২২ সালে তাদের বিচ্ছেদ হয়ে যায়। এবার নতুন করে কিমের সঙ্গে নাম জড়ালো রেসার হ্যামিলটনের। এই সম্পর্ক এখন বিয়ে পর্যন্ত গড়ায় কিনা, সেটা এখন দেখার।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের


Warning: Undefined variable $sAddThis in /home/radio4to0da9y/public_html/details.php on line 536