সোমবার,

২১ সেপ্টেম্বর ২০২৬,

৬ আশ্বিন ১৪৩৩

সোমবার,

২১ সেপ্টেম্বর ২০২৬,

৬ আশ্বিন ১৪৩৩

Radio Today News

হাসপাতালে ভর্তি অস্কারজয়ী নিকোল কিডম্যান

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১১:৪৪, ২৯ এপ্রিল ২০২৬

Google News
হাসপাতালে ভর্তি অস্কারজয়ী নিকোল কিডম্যান

শুটিং চলাকালেই হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন অস্কারজয়ী হলিউড অভিনেত্রী নিকোল কিডম্যান। অ্যাপল টিভি প্লাসের নতুন সিরিজ ‘মার্গোস গট মানি ট্রাবলস’ এর শুটিং চলাকালীন তিনি শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন।

মার্কিন গণমাধ্যম পেজ সিক্সের প্রতিবেদনে বলা হয়েছে, গত ২২ এপ্রিল শুটিং চলাকালে হঠাৎ অসুস্থ বোধ করেন নিকোল। তবে পেশাদার দায়িত্ববোধ থেকে তিনি অসুস্থ অবস্থাতেই দিনের শুটিং শেষ করেন। এরপর তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়।

তার সহশিল্পী নিক অফারম্যান পিপল ম্যাগাজিনকে জানান, শুটিংয়ের প্রথম দিনেই নিকোল ফ্লুতে আক্রান্ত হন। সেটে কয়েকশ’ এক্সট্রা শিল্পী নিয়ে বড় আয়োজন থাকায় প্রযোজকের আর্থিক ক্ষতির কথা ভেবে তিনি কাজ চালিয়ে যান।

হাসপাতালে আইভি চিকিৎসা নেয়ার পর বর্তমানে সুস্থ আছেন বলে জানা গেছে ৫৮ বছর বয়সী নিকোল কিডম্যান। গত কয়েক দশক ধরে হলিউডের অন্যতম সর্বোচ্চ পারিশ্রমিক প্রাপ্ত অভিনেত্রীদের তালিকায় রয়েছেন এ অভিনেত্রী।  

উল্লেখ্য, অ্যাপল টিভি প্লাসে মুক্তিপ্রাপ্ত এই সিরিজে নিকোল কিডম্যান অভিনয় করেছেন লেইস চরিত্রে। তার সহঅভিনেতা নিক অফারম্যান রয়েছেন জিংক্স চরিত্রে। সিরিজটি নিয়ে দর্শকদের আগ্রহ ক্রমেই বাড়ছে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের


Warning: Undefined variable $sAddThis in /home/radio4to0da9y/public_html/details.php on line 536