আজকের রাশিফল-এর ওপর চোখ রেখে শুরু করুন আপনার এইদিন। রাশিফল হল জ্যোতিষ শাস্ত্রের একটি অন্যতম অঙ্গ। বহু মানুষ রাশিফলের দিকে নজর রেখেই পদক্ষেপ নেন জীবনে। কারণ, রাশিফলই আপনাকে জানিয়ে দিতে পারে গোটা দিনের এক সামগ্রিক ছবি। পাশাপাশি, জীবনে চলার প্রতিটি পদক্ষেপে আপনার ভাগ্যের চাকা কোন দিকে ঘুরছে সেই সম্পর্কেও আঁচ পেতে পারেন আপনি।
জেনে নিন কেমন যাবে আপনার দিনটি-
মেষ রাশি: আপনার বন্ধুরা আজ আপনাকে এমন একজন বিশেষ ব্যক্তির সঙ্গে আলাপ করবেন যিনি আপনার মনে গভীর প্রভাব ফেলবেন। সেইসব বন্ধুদের থেকে অবশ্যই দূরে থাকুন যাঁরা আপনার কাছ থেকে অর্থ ধার নিয়ে আর তা ফেরত দেন না। সন্তানদের সঙ্গে অবশ্যই কিছুটা সময় অতিবাহিত করুন এবং তাঁদের জীবনে সফল হতে অনুপ্রেরণা দিন। কারোর সঙ্গে বিবাদ থাকলে অবশ্যই আজকেই মিটিয়ে নিন। আপনার যোগাযোগ ক্ষমতা আজ প্রত্যেককে আকৃষ্ট করবে। প্রেমের জন্য আজকের এই দিনটি খুব একটা খারাপ নয়। বিবাহিত জীবনে কোনও সমস্যার সম্মুখীন হলে নিজেরাই তা মিটিয়ে ফেলার চেষ্টা করুন।
বৃষ রাশি: আর্থিক লেনদেনগুলি আজ অত্যন্ত সতর্কতার সঙ্গে সামলাতে হবে। প্রতিটি কাজ সচেতনভাবে করুন। আপনি আজ একটি অপ্রত্যাশিত সুসংবাদ পেতে পারেন। যার ফলে আপনার পুরো পরিবারে খুশির আমেজ বজায় থাকবে। প্রেমের জন্য এই দিনটি নিঃসন্দেহে ভালো। পরিবারের একজন অভিজ্ঞ ব্যক্তির কাছ থেকে আপনি আজ কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ পেতে পারেন। সেগুলিকে সঠিকভাবে কাজে লাগান। শারীরিক দিক থেকে আপনি সুস্থ থাকবেন। বিবাহিত জীবন নিঃসন্দেহে সুখের হবে।
মিথুন রাশি: শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে অবশ্যই দীর্ঘক্ষণ হাঁটাহাঁটি করুন। আপনি আজ অন্যদের জন্য প্রচুর ব্যয় করতে চাইবেন। আজ আপনি বাচ্চাদের কোনও কাজে সাহায্য করতে পারেন। আজ আপনার সঙ্গে কিছু ভালো এবং মন্দ ঘটনা ঘটতে পারে। যার ফলে আপনি বিভ্রান্ত হয়ে পড়বেন। বন্ধুদের সঙ্গে দিনটি দুর্দান্তভাবে অতিবাহিত হবে। বিবাহিত জীবনে কোনও সমস্যার সম্মুখীন হলে নিজেরাই তা মিটিয়ে ফেলার চেষ্টা করুন।
কর্কট রাশি: আপনার মধ্যে আজ ভরপুর আত্মবিশ্বাস বজায় থাকবে। তাই, এই দিনটিকে অবশ্যই সঠিকভাবে কাজে লাগান। ব্যবসায়িক ক্ষেত্রে অথবা কর্মজীবনে আপনি আর্থিক সুবিধা পেতে পারেন। ভালোবাসার মানুষকে হতাশ করবেন না। দীর্ঘদিন ধরে ফেলে রাখার সমস্যাগুলি শীঘ্রই সমাধান করে ফেলুন। অবসর সময়ে আজ হঠাৎ করেই অফিসের একটি কাজ চলে আসতে পারে। বিবাহিত জীবন নিঃসন্দেহে সুখের হবে।
সিংহ রাশি: আপনি আজ একটি কাজে আপনার চারপাশে থাকা মানুষজনের কাছ থেকে সমর্থন পেতে পারেন। যার ফলে আপনার আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে। কোনও সন্দেহজনক আর্থিক লেনদেনে জড়িয়ে পড়া থেকে বিরত থাকুন। প্রতিটি কাজ অত্যন্ত সতর্কতার সঙ্গে করুন। প্রত্যেকের সঙ্গে ঠান্ডা মাথায় কথা বলুন। ভালোবাসার মানুষের কোনও আচরণ আজ আপনার খারাপ লাগতে পারে। প্রিয়জনদের সঙ্গে দিনটি ভালোভাবে অতিবাহিত হবে। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
কন্যা রাশি: শারীরিক দিক থেকে আজ আপনি সুস্থ থাকবেন। আর্থিক দিক থেকে আজকের দিনটি নিঃসন্দেহে ভালো। আপনি আজ কোনও কাজে বন্ধুদের কাছ থেকে সাহায্য পাবেন। প্রেমের জীবনে আজ আপনি একটি চমকের সম্মুখীন হবেন। বাড়ির কাজ শেষ করার পর এই রাশির গৃহিণীরা আজকে অবসর সময়ে টিভিতে বা মোবাইলে একটি সিনেমা দেখতে পারেন। কোনও অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ ব্যতীত আজ কোনও শেয়ারে অথবা সংস্থায় বিনিয়োগ করবেন। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
তুলা রাশি: আপনি আজ কোনও অসুস্থতা থেকে সেরে উঠতে পারেন। আজ আপনি একটি প্রতিযোগিতামূলক খেলাধুলাতে অংশগ্রহণ করতে পারেন। পরিবারের সদস্যদের সঙ্গে ঠান্ডা মাথায় কথা বলুন। আর্থিক লেনদেন আজ অত্যন্ত সতর্কতার সঙ্গে সামলাতে হবে। তাড়াহুড়ো করে আজ কোনও সিদ্ধান্ত গ্রহণ করবেন না। প্রেমের জীবনে আজ আপনি একটি চমকের সম্মুখীন হবেন। দীর্ঘদিন ধরে ফেলে রাখা সমস্যাগুলির শীঘ্রই সমাধান করে ফেলুন। বন্ধুদের সঙ্গে আজ আপনি একটি সিনেমা দেখতে পারেন। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
বৃশ্চিক রাশি: শরীরের প্রতি অবশ্যই যত্নশীল হন। আপনি আজ দাঁতের যন্ত্রণা অথবা পেটের গোলমালে ভুগতে পারেন। তাই, অবশ্যই চিকিৎসকদের পরামর্শ গ্রহণ করুন। এই রাশির ব্যবসায়ীরা আজ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন। পাশাপাশি, তাঁরা আত্মীয় অথবা বন্ধুদের কাছ থেকে আর্থিক সুবিধাও পেতে পারেন। অযথা সময় নষ্ট করা থেকে বিরত থাকুন। প্রেমের জন্য এই দিনটি নিঃসন্দেহে ভালো। জীবনসঙ্গীর সঙ্গে আজ আপনি অনেকটা সময় অতিবাহিত করবেন। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
ধনু রাশি: আপনার মধ্যে আজ ভরপুর আত্মবিশ্বাস বজায় থাকবে। তাই, এই দিনটিকে অবশ্যই সঠিকভাবে কাজে লাগান। আর্থিক দিক থেকে আজকের দিনটি নিঃসন্দেহে ভালো। আপনি আজ খুব সহজেই সবাইকে আকৃষ্ট করতে পারবেন। অযথা সময় নষ্ট করা থেকে বিরত থাকুন। প্রেমের জীবনে আজ আপনি একটি চমকের সম্মুখীন হবেন। আপনি আজ বাড়িতে ভাই অথবা বোনের সঙ্গে একটি সিনেমা অথবা প্রতিযোগিতা দেখতে পারেন। জীবনসঙ্গীর সঙ্গে কিছুটা সময় অতিবাহিত করুন। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
মকর রাশি: আর্থিক দিক থেকে আজকের দিনটি নিঃসন্দেহে ভালো। শুধু তাই নয়, পূর্বে আপনার কাছ থেকে অর্থ ধার নিয়েছিলেন এমন একজন ব্যক্তি আজ সেই অর্থ আপনাকে ফেরত দিতে পারেন। আপনি আজ কোনও খেলাধুলায় অংশগ্রহণ করতে পারেন। কোনও কাজ করতে গিয়ে আজ আপনি ক্লান্ত হতে পারেন। বন্ধুবান্ধবদের সঙ্গে দিনটি দুর্দান্তভাবে অতিবাহিত হবে। আপনি আজ অবসর সময়ে একটি বই পড়তে পারেন। কোনও নতুন কাজ শুরু করার পূর্বে সেই বিষয়ে সমস্ত তথ্য ভালোভাবে জানার চেষ্টা করুন। অর্ধাঙ্গিনীর কোনও আচরণ আজ আপনার খারাপ লাগতে পারে।
কুম্ভ রাশি: শরীরের প্রতি অবশ্যই যত্নশীল হন। আপনি আজ খেলাধুলায় অনেকটা সময় অতিবাহিত করতে পারেন। পরিবারের সমস্যাগুলি অবশ্যই সমাধানের চেষ্টা করুন। অযথা সময় নষ্ট করা থেকে বিরত থাকুন। আপনি আজ নিজের শখ পূরণের জন্য কিছুটা সময় অতিবাহিত করবেন। অর্ধাঙ্গিনীর কোনও আচরণ আজ আপনার খারাপ লাগতে পারে।
মীন রাশি: আপনি আজ কোনও সামাজিক কাজকর্ম এবং দান-ধ্যানে যুক্ত থাকতে পারেন। এর ফলে আপনার মন ভালো হয়ে যাবে। আপনি আজ একজন অভাবী ব্যক্তিকে অর্থ ধার দিয়ে মানসিক শান্তি পাবেন। আপনি আজ বাড়ির কিছু কাজকর্মে অনেকটা সময় অতিবাহিত করবেন। প্রেমের জন্য আজকের এই দিনটি খুব একটা খারাপ নয়। এই রাশির বয়স্ক ব্যক্তিরা আজ তাঁদের পুরনো বন্ধুদের সঙ্গে দেখা করতে পারেন। প্রত্যেকের সঙ্গে ঠান্ডা মাথায় কথা বলুন। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
রেডিওটুডে নিউজ/আনাম

