মঙ্গলের নমুনা সংগ্রহে প্রস্তুতি, বিশেষ গবেষণাগার নির্মাণে চীন

শনিবার,

০৮ আগস্ট ২০২৬,

২৩ শ্রাবণ ১৪৩৩

শনিবার,

০৮ আগস্ট ২০২৬,

২৩ শ্রাবণ ১৪৩৩

Radio Today News

মঙ্গলের নমুনা সংগ্রহে প্রস্তুতি, বিশেষ গবেষণাগার নির্মাণে চীন

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২৩:৩৪, ৭ আগস্ট ২০২৬

Google News
মঙ্গলের নমুনা সংগ্রহে প্রস্তুতি, বিশেষ গবেষণাগার নির্মাণে চীন

মঙ্গল গ্রহ থেকে নমুনা সংগ্রহ ও পৃথিবীতে ফিরিয়ে আনার উচ্চাভিলাষী থিয়ানওয়েন-৩ মিশনকে সামনে রেখে বিশেষ ‘গ্রহ সুরক্ষ‘ গবেষণাগার নির্মাণ করছে চীন। দেশটির আনহুই প্রদেশের হেফেই ডিপ স্পেস সায়েন্স সিটির প্রথম পর্যায়ে এই গবেষণাগার গড়ে তোলা হবে। এর পরিচালনার একটি অংশের দায়িত্ব পালন করবে ডিপ স্পেস এক্সপ্লোরেশন ল্যাবরেটরি-ডিএসইএল।

ওই গবেষণাগারে দ্বিমুখী সুরক্ষাব্যবস্থা থাকবে, যেন মঙ্গল থেকে আনা নমুনা এবং পৃথিবীর জীববৈচিত্র্য উভয়ই সুরক্ষিত থাকে। এখানে নমুনা জীবাণুমুক্ত করা, খোলা, প্রক্রিয়াজাতকরণ এবং সম্ভাব্য জৈবিক ঝুঁকি মূল্যায়নের কাজ হবে।

চীনের জাতীয় মহাকাশ প্রশাসনের ঘোষিত পরিকল্পনা অনুযায়ী, ২০২৮ সালের দিকে থিয়ানওয়েন-৩ উৎক্ষেপণ করা হবে এবং ২০৩১ সালের মধ্যে মঙ্গলের নমুনা পৃথিবীতে ফিরিয়ে আনার লক্ষ্য রয়েছে।

ডিএসইএলের উন্নয়ন পরিকল্পনা বিভাগের পরিচালক লি হাং জানান, এ গবেষণাগারে ভিনগ্রহের নমুনা নিয়ে বৈজ্ঞানিক গবেষণাকে এগিয়ে নেবে। এ ছাড়া মঙ্গলকে পৃথিবীর জীবাণু থেকে এবং পৃথিবীকে সম্ভাব্য ভিনগ্রহীয় জীব থেকে সুরক্ষিত রাখতে চীন আন্তর্জাতিক গ্রহ সুরক্ষা নীতিমালা অনুসরণ করবে।
 

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের