সোমবার,

২৮ সেপ্টেম্বর ২০২৬,

১৩ আশ্বিন ১৪৩৩

সোমবার,

২৮ সেপ্টেম্বর ২০২৬,

১৩ আশ্বিন ১৪৩৩

Radio Today News

অবশেষে বিল গেটস-মেলিন্ডার আনুষ্ঠানিক বিচ্ছেদ

রেডিও টুডে ডেস্ক

প্রকাশিত: ১৮:০৪, ৩ আগস্ট ২০২১

আপডেট: ১৮:১২, ৩ আগস্ট ২০২১

Google News
অবশেষে বিল গেটস-মেলিন্ডার আনুষ্ঠানিক বিচ্ছেদ

মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা বিল গেটস ও মেলিন্ডা গেটসের বিবাহবিচ্ছেদ আনুষ্ঠানিকভাবে সম্পন্ন হয়েছে। তারা বিচ্ছেদের জন্য যে আবেদন করেছিলেন তা অনুমোদন করেছেন বিচারক।

স্থানীয় সময় সোমবার যুক্তরাষ্ট্রের একজন বিচারক তাদের এই বিচ্ছেদ অনুমোদন করেন।

গত ৩ মে বিল ও মেলিন্ডা গেটস তাদের ২৭ বছরের দাম্পত্য জীবনের ইতি টানার ঘোষণা দেন। বিচ্ছেদের ঘোষণা দিয়ে বলেন, জুটি হিসেবে এগিয়ে যেতে পারি; এটা আমরা আর বিশ্বাস করি না। এক টুইট বার্তায় তারা ঘোষণা দিয়েছিলেন, আমাদের সম্পর্কটি নিয়ে অনেক চিন্তা ভাবনা ও কাজের পর আমরা আমাদের বিয়ের সমাপ্তি টানার সিদ্ধান্ত নিয়েছি।

বিচ্ছেদ হয়ে গেলেও তারা এক সঙ্গে জনগণের ভালোর জন্য কাজ চালিয়ে যেতে চান। বৈবাহিক সম্পদ ভাগ করা নিয়েও চুক্তি করেছেন তারা।

আদালত থেকে বলা হয়েছে, বিল গেটস এবং মেলিন্ডাকে অবশ্যই বিচ্ছেদ চুক্তির শর্ত মানতে হবে। সূত্র: রয়টার্স।

রেডিওটুডে নিউজ/এএইচ

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের


Warning: Undefined variable $sAddThis in /home/radio4to0da9y/public_html/details.php on line 536