শনিবার,

১৯ সেপ্টেম্বর ২০২৬,

৪ আশ্বিন ১৪৩৩

শনিবার,

১৯ সেপ্টেম্বর ২০২৬,

৪ আশ্বিন ১৪৩৩

Radio Today News

বিশ্বে অনাহারে প্রতি চার সেকেন্ডে প্রাণ যাচ্ছে একজনের

রেডিও টুডে রিপোর্ট

প্রকাশিত: ০৪:৪৫, ২১ সেপ্টেম্বর ২০২২

আপডেট: ০৪:৫৭, ২১ সেপ্টেম্বর ২০২২

Google News
বিশ্বে অনাহারে প্রতি চার সেকেন্ডে প্রাণ যাচ্ছে একজনের

বিশ্বে প্রতি চার সেকেন্ডে ক্ষুধায় একজনের মৃত্যু হচ্ছে বলে সতর্ক করেছে দুই শতাধিক এনজিও। মঙ্গলবার তারা এই সতর্কতা জানিয়ে বৈশ্বিক ক্ষুধা সংকটের অবসানে নিষ্পত্তিমূলক আন্তর্জাতিক পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছে। বার্তা সংস্থা এএফপি’র এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

একটি বিবৃতিতে এনজিওগুলো বলেছে, ৭৫টি দেশের বিভিন্ন সংগঠন আকাশচুম্বী ক্ষুধার মাত্রা এবং তা মোকাবিলায় পদক্ষেপ গ্রহণ করার সুপারিশ নিয়ে দীর্ঘসূত্রিতায় ক্ষোভ প্রকাশ করে একটি খোলা চিঠিতে স্বাক্ষর করেছে। এতে সতর্ক করে দিয়ে বলা হয়েছে, আশ্চর্যজনক বিষয় হলো বিশ্বের ৩৪ কোটি ৫০ লাখ মানুষ এখন তীব্র ক্ষুধার্ত। আর ক্ষুধার্ত মানুষের এই সংখ্যা ২০১৯ সালের তুলনায় দ্বিগুণেরও বেশি।

বিবৃতিতে আরো জানিয়েছে, একুশ শতকে বিশ্বে আর দুর্ভিক্ষ ঘটবে না বলে বিশ্ব নেতারা প্রতিশ্রুতি দেওয়া সত্ত্বেও সোমালিয়ায় আরও একবার দুর্ভিক্ষ আসন্ন। বিশ্বের ৪৫টি দেশের প্রায় ৫ কোটি মানুষ অনাহারের দ্বারপ্রান্তে রয়েছেন।

বিশ্বের দুই শতাধিক এনজিওর ওই বিবৃতিতে বলা হয়েছে, বিশ্বের বিভিন্ন প্রান্তে প্রত্যেকদিন প্রায় ১৯ হাজার ৭০০ জন মানুষ ক্ষুধায় মারা যাচ্ছেন। তাদের হিসেবে, প্রতি চার সেকেন্ডে অন্তত একজন মানুষ ক্ষুধায় মারা যাচ্ছেন।

খোলা চিঠির অন্যতম স্বাক্ষরকারী ইয়েমেনের ফ্যামিলি কেয়ার অ্যাসোসিয়েশনের মোহান্না আহমেদ আলী এলজাবালি বলেছেন, এটি অত্যন্ত ভয়াবহ এক সংকট যে, কৃষি এবং ফসল কাটার সব ধরনের প্রযুক্তি থাকা সত্ত্বেও আজ আমরা একুশ শতকে এসেও দুর্ভিক্ষের কথা বলতে হচ্ছে। তিনি বলেন, এটি কেবল একটি দেশ অথবা একটি মহাদেশের কথা নয়। আর ক্ষুধার কখনই একটি কারণ থাকে না। এটি সমগ্র মানবতার অবিচার।

আর এ

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের


Warning: Undefined variable $sAddThis in /home/radio4to0da9y/public_html/details.php on line 536