শনিবার,

১৯ সেপ্টেম্বর ২০২৬,

৪ আশ্বিন ১৪৩৩

শনিবার,

১৯ সেপ্টেম্বর ২০২৬,

৪ আশ্বিন ১৪৩৩

Radio Today News

ভারতের পার্লামেন্টে রাহুল গান্ধীকে অযোগ্য ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৭:১৬, ২৪ মার্চ ২০২৩

Google News
ভারতের পার্লামেন্টে রাহুল গান্ধীকে অযোগ্য ঘোষণা

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বংশগত নামের পদবি নিয়ে কটূক্তি করার অভিযোগে মানহানির মামলায় সাজাপ্রাপ্ত কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে ভারতের পার্লামেন্টে অযোগ্য ঘোষণা করা হয়েছে। আজ শুক্রবার লোকসভা সচিবালয়ের এক নোটিসে রাহুল গান্ধীর সদস্য পদ বাতিলের সিদ্ধান্ত জানানো হয়।

বৃহস্পতিবার (২৩ মার্চ) গুজরাটে সুরাট জেলা আদালত রাহুলকে দুই বছরের কারাদণ্ড দেয়। তারই ভিত্তিতে ভারতীয় সংবিধানের ১০২(১)-ই অনুচ্ছেদ ও জনপ্রতিনিধিত্ব আইন (১৯৫১)-র ৮ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী রাহুলের সংসদ সদস্য পদ বাতিল করা হলো। 

এই পরিস্থিতিতে শুক্রবার নরেন্দ্র মোদি সরকারে বিরুদ্ধে ক্ষমতার অপপ্রয়োগের অভিযোগ তুলে অন্য বিরোধী দলগুলোকে নিয়ে আন্দোলনের পথে নেমেছে কংগ্রেস। এদিন দলের সভাপতি মল্লিকার্জুন খড়্গে ১২টি বিরোধী দলের নেতাদের সঙ্গে বৈঠক করেন। বাম, জেডি(ইউ), ডিএমকের পাশাপাশি বৈঠকে ছিল অরবিন্দ কেজরীওয়ালের আম আদমি পার্টি (আপ)-ও। এর পরে সংসদ ভবন থেকে মিছিল করে রাষ্ট্রপতি ভবনে যান তারা।

আইন অনুযায়ী, সংসদ সদস্য পদ বাতিল হওয়ায় রাহুল অন্তত আগামী ৬ বছর কোনো নির্বাচনে লড়তে পারবেন না। 

সুরাট জেলা আদালতের বিচারক এইচএইচ বর্মা রাহুলকে ১০ হাজার টাকার জামিনে মুক্তি দিয়ে ৩০ দিনের মধ্যে উচ্চতর আদালতে আপিল করার অনুমতি দিয়েছিলেন। কিন্তু দোষী সাব্যস্ত করার ওপর কোনো স্থগিতাদেশ দেননি তিনি।

রেডিওটুডে নিউজ/মুনিয়া

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের


Warning: Undefined variable $sAddThis in /home/radio4to0da9y/public_html/details.php on line 536