মঙ্গলবার,

২২ সেপ্টেম্বর ২০২৬,

৭ আশ্বিন ১৪৩৩

মঙ্গলবার,

২২ সেপ্টেম্বর ২০২৬,

৭ আশ্বিন ১৪৩৩

Radio Today News

দ. আফ্রিকায় বাড়ছে করোনা, ওমিক্রন নিয়ে তেমন উদ্বেগ নেই

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৪:৪৪, ২ ডিসেম্বর ২০২১

আপডেট: ০৮:৫৮, ৩ ডিসেম্বর ২০২১

Google News
দ. আফ্রিকায় বাড়ছে করোনা, ওমিক্রন নিয়ে তেমন উদ্বেগ নেই

ফাইল ছবি

করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন শনাক্ত হওয়ার পর দক্ষিণ আফ্রিকায় প্রতিদিনই বাড়ছে আক্রান্তের সংখ্যা। চলতি সপ্তাহের শুরুর দিনগুলোতে গড়ে আড়াই হাজার করে করোনা পজিটিভ হলেও বুধবারে তা এক লাফে সাড়ে ৮ হাজারে এসে দাঁড়িয়েছে। প্রাদেশিক হিসেবে একদিনে রেকর্ড সংখ্যক ৬ হাজার ১৬৮ জন আক্রান্ত রোগী শনাক্ত হয় দেশটির ঘাটিং প্রদেশে।

তবে দক্ষিণ আফ্রিকার ওমিক্রন ভ্যারিয়েন্ট নিয়ে যে ভয় ছিল, কর্তৃপক্ষের মতে দেশটির করোনা পরিস্থিতিতে তেমন কোনো ভয়ংকর  পরিবর্তন দেখা যায়নি। চিকিৎসকদের পক্ষ থেকেও এটি নিয়ে তেমন কোনো আলাদা তৎপরতা দেখা যায়নি।

দেশটির সংক্রামক রোগ বিশেষজ্ঞ ডা. রিচার্ড লেসেলস ওমিক্রন নিয়ে দেওয়া এক প্রাথমিক মন্তব্যে বলেছিলেন, আক্রান্তের সংখ্যা তুলনায় রোগীদের শরীরে তেমন কোনো ভয়ংকর অবনতি দেখা যায়নি।

তিনি বলেন, বিশেষজ্ঞ চিকিৎসক দল করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের গতিবিধি লক্ষ্য রেখে চলেছেন। বর্তমান আক্রান্তদের শারীরিকভাবে তেমন কোনো বড় সমস্যা হচ্ছে না। কেউ কেউ বাড়িতে থেকে চিকিৎসকের পরামর্শ নিয়ে সুস্থ হচ্ছেন। যারা হাসপাতালে চিকিৎসাধীন, তাদের আইসিইউ ব্যবহার করতে হচ্ছে না।

দক্ষিণ আফ্রিকার মেডিকেল অ্যাসোসিয়েশন বোর্ডের চেয়ারপার্সন ডা. অ্যাঞ্জেলিক কোয়েটজি বলেন, এখন পর্যন্ত পর্যবেক্ষণে ওমিক্রনের তেমন কোনো ভয়ংকর চরিত্র পাওয়া যায়নি। তবে দেশটিতে করোনার চতুর্থ ঢেউ আঘাত হানতে পারে বলে চিকিৎসকদের পক্ষ থেকে আগাম সতর্ক করা হয়েছে।

করোনায় দক্ষিণ আফ্রিকায় এখন পর্যন্ত  ২৯ লাখ ৮১ হাজার করোনা রোগী শনাক্ত হয়েছে। মারা গেছেন ৮৯ হাজার ৮৪৬ জন। সুস্থতার হার শতকরা ৯৮ শতাংশ।

রেডিওটুডে নিউজ/এমএস/ইকে

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের


Warning: Undefined variable $sAddThis in /home/radio4to0da9y/public_html/details.php on line 536