ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, বাঙ্কারে ঢোকার নির্দেশ

বৃহস্পতিবার,

০৫ মার্চ ২০২৬,

২১ ফাল্গুন ১৪৩২

বৃহস্পতিবার,

০৫ মার্চ ২০২৬,

২১ ফাল্গুন ১৪৩২

Radio Today News

ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, বাঙ্কারে ঢোকার নির্দেশ

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৯:০৯, ৫ মার্চ ২০২৬

Google News
ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, বাঙ্কারে ঢোকার নির্দেশ

ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে ইরান থেকে ঝাঁকে ঝাঁকে ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র ছোঁড়া হয়েছে বলে নিশ্চিত করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। বৃহস্পতিবার (৫ মার্চ) দেশটির সেনাবাহিনী জানায়, ইরান থেকে আসা এসব ক্ষেপণাস্ত্র শনাক্ত করা হয়েছে এবং তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তা প্রতিহত করতে কাজ করে যাচ্ছে। উদ্ভূত পরিস্থিতিতে পুরো ইসরায়েল জুড়ে সাইরেন বাজছে এবং সাধারণ মানুষকে জরুরি ভিত্তিতে নিরাপদ বাঙ্কারে আশ্রয় নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে উপসাগরে একটি মার্কিন তেল ট্যাংকারে হামলা চালিয়েছে ইরান। এমনটাই দাবি করেছে দেশটির রেভল্যুশনারি গার্ড (আইআরজিসি)। 

আইআরজিসির জনসংযোগ বিভাগের বিবৃতির বরাতে ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা জানায়, ইরানের নৌবাহিনী সফলভাবে একটি আমেরিকান তেল ট্যাংকারে হামলা চালিয়েছে। এর বাইরে এ বিষয়ে আর কোনও তথ্য দেয়নি ইরনা।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের