মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশালে এক বিবৃতিতে দাবি করেছেন, ইরান তাদের প্রতিবেশী দেশগুলোর কাছে ক্ষমা চেয়ে আত্মসমর্পণ করেছে। এরই সঙ্গে তিনি হুঁশিয়ারি দিয়েছেন, ইরানকে খুব কঠোরভাবে আঘাত করা হবে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার সাম্প্রতিক প্রতিবেদনের এ তথ্য উঠে এসেছে।
ট্রাম্প বলেন, ‘ইরান তাদের মধ্যপ্রাচ্যের প্রতিবেশীদের কাছে ক্ষমা চেয়েছে এবং আর তাদের দিকে গুলি চালাবে না বলে প্রতিশ্রুতি দিয়েছে।’ ট্রুথ সোশালে মার্কিন প্রেসিডেন্ট আরও দাবি করেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের টানা হামলার কারণেই এই প্রতিশ্রুতি দিয়েছে ইরান।
এর আগে আজ (শনিবার, ৭ মার্চ) প্রকাশিত এক পূর্বধারিত বার্তায় ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান বলেন, ‘ইরানের অন্তর্বর্তী নেতৃত্ব পরিষদ প্রতিবেশী দেশগুলোর ওপর হামলা বন্ধের অনুমোদন দিয়েছে। তবে শর্ত রয়েছে, যদি সেসব দেশ থেকে ইরানের ওপর হামলা যেন না আসে।’
এর পরপরই ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) এক বিবৃতিতে সতর্ক করে জানায়, ইরানের ওপর হামলা অব্যাহত থাকলে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সব সামরিক ঘাঁটি ও স্বার্থকে “প্রাইমারি টার্গেট” হিসেবে বিবেচনা করা হবে।
ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যমের বার্তায় আরও হামলার ঘোষণা দেন। তিনি লেখেন, ‘ইরানের আচরণের কারণে সম্পূর্ণ ধ্বংস ও নিশ্চিত মৃত্যুর মুখে পড়তে পারে।’
রেডিওটুডে নিউজ/আনাম

