মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার পর শুরু হওয়া আঞ্চলিক উত্তেজনার মধ্যে জর্ডান অভিযোগ করেছে, ইরান সরাসরি তাদের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোকে লক্ষ্য করে হামলা চালিয়েছে।
জর্ডানের সামরিক মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মুস্তফা হায়ারি এক সংবাদ সম্মেলনে জানান, গত সাত দিনে ইরান থেকে মোট ১১৯টি ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছোড়া হয়েছে।
তিনি বলেন, এর মধ্যে ১০৮টি ক্ষেপণাস্ত্র ও ড্রোন জর্ডানের প্রতিরক্ষা ব্যবস্থা দ্বারা ভূপাতিত করা হয়েছে।
হায়ারি আরও বলেন, ‘এই ক্ষেপণাস্ত্র ও ড্রোনগুলো জর্ডানের ভেতরে গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোকে লক্ষ্য করে ছোড়া হয়েছিল, এগুলো কেবল আমাদের আকাশসীমা অতিক্রম করছিল না।’
রেডিওটুডে নিউজ/আনাম

