হরমুজ প্রণালিতে মার্কিন বাহিনীর ‘অপেক্ষায়’ ইরানের বিপ্লবী গার্ডস

শনিবার,

০৭ মার্চ ২০২৬,

২৩ ফাল্গুন ১৪৩২

শনিবার,

০৭ মার্চ ২০২৬,

২৩ ফাল্গুন ১৪৩২

Radio Today News

হরমুজ প্রণালিতে মার্কিন বাহিনীর ‘অপেক্ষায়’ ইরানের বিপ্লবী গার্ডস

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৯:০৯, ৭ মার্চ ২০২৬

আপডেট: ১৯:১০, ৭ মার্চ ২০২৬

Google News
হরমুজ প্রণালিতে মার্কিন বাহিনীর ‘অপেক্ষায়’ ইরানের বিপ্লবী গার্ডস

হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের পাহারায় থাকা ইরানের ইসলামিক বিপ্লবী গার্ডস কর্পস (আইআরজিসি) মার্কিন বাহিনীর জন্য ‘অপেক্ষা’ করছে বলে জানিয়েছে আইআরজিসি’র মুখপাত্র আলী মোহাম্মদ নাইনি।

শনিবার (৭ মার্চ) তেহরান থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

আলী মোহাম্মদ নাইনি বলেন, ‘আমরা তাদের অপেক্ষায় আছি।’

ফার্স নিউজ এজেন্সির খবর অনুযায়ী নাইনি বলেন, ‘আমরা মার্কিনিদের পরামর্শ দিচ্ছি, কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে তারা যেন ১৯৮৭ সালে মার্কিন সুপারট্যাঙ্কার ‘ব্রিজেটন’-এ লাগা আগুনের কথা এবং সাম্প্রতিক সময়ে লক্ষ্যবস্তু হওয়া তেলবাহী জাহাজগুলোর কথা মনে রাখে।’

মার্কিন জ্বালানি সচিব ঘোষণা করেছেন, পরিস্থিতি অনুকূলে এলেই তাদের নৌবাহিনী হরমুজ প্রণালি দিয়ে জাহাজগুলোকে পাহারা দিয়ে পার করে দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন তারা।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের