ইরানের নতুন সর্বোচ্চ নেতা নির্বাচিত

মঙ্গলবার,

১০ মার্চ ২০২৬,

২৫ ফাল্গুন ১৪৩২

মঙ্গলবার,

১০ মার্চ ২০২৬,

২৫ ফাল্গুন ১৪৩২

Radio Today News

ইরানের নতুন সর্বোচ্চ নেতা নির্বাচিত

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৭:০৭, ৮ মার্চ ২০২৬

Google News
ইরানের নতুন সর্বোচ্চ নেতা নির্বাচিত

ইরানের নতুন সর্বোচ্চ নেতা নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধিরা একটি সিদ্ধান্তে পৌঁছেছে। তবে প্রতিনিধিরা জানিয়েছেন, সর্বোচ্চ নেতার নাম এখনও ঘোষণা করা হয়নি।

রোববার (৮ মার্চ) ইরানের সংবাদ সংস্থা আইএসএনএ’র বরাতে আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, খুজেস্তান প্রদেশের প্রতিনিধিত্বকারী নির্বাচন প্রতিনিধিদলের সদস্য মোহসেন হায়দারি বলেন, ‘বিশেষজ্ঞ পরিষদের সংখ্যাগরিষ্ঠের অনুমোদনের ভিত্তিতে সবচেয়ে উপযুক্ত প্রার্থী নির্বাচন করা হয়েছে।’

ইরানের আরেক সংবাদ সংস্থা ফার্স প্রচারিত একটি ভিডিওতে প্রতিনিধিদলের আরেক সদস্য মোহাম্মদ মেহেদী মীরবাঘেরিও নিশ্চিত করেছেন যে সংখ্যাগরিষ্ঠ মতামতের ভিত্তিতে একটি দৃঢ় সিদ্ধান্তে পৌঁছেছেন তারা। সূত্র: আল জাজিরা

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের