বোমা হামলার হুমকিতে দিল্লি হাইকোর্ট, স্বাধীনতা দিবস ঘিরে কড়া নিরাপত্তা

শুক্রবার,

১৪ আগস্ট ২০২৬,

৩০ শ্রাবণ ১৪৩৩

শুক্রবার,

১৪ আগস্ট ২০২৬,

৩০ শ্রাবণ ১৪৩৩

Radio Today News

বোমা হামলার হুমকিতে দিল্লি হাইকোর্ট, স্বাধীনতা দিবস ঘিরে কড়া নিরাপত্তা

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৯:১০, ১৪ আগস্ট ২০২৬

আপডেট: ১৯:১২, ১৪ আগস্ট ২০২৬

Google News
বোমা হামলার হুমকিতে দিল্লি হাইকোর্ট, স্বাধীনতা দিবস ঘিরে কড়া নিরাপত্তা

ভারতের স্বাধীনতা দিবসের এক দিন আগে দিল্লি হাইকোর্টে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে। শুক্রবার ই-মেইলের মাধ্যমে এই হুমকি দেওয়া হয় বলে জানিয়েছে দিল্লি পুলিশ। এ ঘটনায় রাজধানীতে নতুন করে নিরাপত্তা উদ্বেগ তৈরি হয়েছে।

আগামীকাল ১৫ আগস্ট ভারতের স্বাধীনতা দিবস। দিবসটি ঘিরে নয়াদিল্লিসহ দেশটির বিভিন্ন গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল এলাকায় নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। দিল্লির প্রবেশ ও বের হওয়ার পথগুলোতে চলছে কড়া তল্লাশি। গুরুত্বপূর্ণ স্থাপনা ও জনসমাগমস্থলে অতিরিক্ত পুলিশ ও নিরাপত্তাকর্মী মোতায়েন করা হয়েছে।

প্রতিবছরের মতো এবারও নয়াদিল্লির লালকেল্লা থেকে জাতির উদ্দেশে ভাষণ দেবেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। স্বাধীনতা দিবসের এই গুরুত্বপূর্ণ কর্মসূচির আগে দিল্লি হাইকোর্টে বোমা হামলার হুমকি পাওয়ায় রাজধানীর নিরাপত্তাব্যবস্থা আরও জোরদার করা হয়েছে।

দিল্লি পুলিশ জানিয়েছে, হুমকির ই-মেইল পাওয়ার পর বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে। নিরাপত্তা সংস্থাগুলো হুমকির উৎস শনাক্ত করার পাশাপাশি এর সত্যতা যাচাইয়ে কাজ করছে।

এর আগে গত ৩ আগস্ট দিল্লির মেয়রের কার্যালয় উড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে একটি ই-মেইল পাঠানো হয়েছিল। ওই ঘটনার পরও নিরাপত্তা প্রোটোকল জোরদার করেছিল পুলিশ।

স্বাধীনতা দিবসের আগে রাজধানীতে পরপর এ ধরনের হুমকির ঘটনায় উদ্বেগ তৈরি হয়েছে। এসব হুমকির পেছনে কারা রয়েছে, তা খুঁজে বের করতে তদন্ত চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের