সরকারি কর্মকর্তাদের বেতন দেওয়াটাও কঠিন হয়ে যাবে একদিন: বিদ্যুৎমন্ত্রী

শুক্রবার,

১৪ আগস্ট ২০২৬,

৩০ শ্রাবণ ১৪৩৩

শুক্রবার,

১৪ আগস্ট ২০২৬,

৩০ শ্রাবণ ১৪৩৩

Radio Today News

সরকারি কর্মকর্তাদের বেতন দেওয়াটাও কঠিন হয়ে যাবে একদিন: বিদ্যুৎমন্ত্রী

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২২:৩২, ১৪ আগস্ট ২০২৬

আপডেট: ২২:৩২, ১৪ আগস্ট ২০২৬

Google News
সরকারি কর্মকর্তাদের বেতন দেওয়াটাও কঠিন হয়ে যাবে একদিন: বিদ্যুৎমন্ত্রী

বাংলাদেশ এখন ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। তিনি বলেন, ‘এত ঋণ করে গেছে যে (আওয়ামীলীগ সরকার), সরকারি কর্মকর্তাদের বেতন দেওয়াটাও কঠিন হয়ে যাবে একদিন। যদি আমরা ঠিকমতো পরিকল্পনা না করি।’

শুক্রবার (১৪ আগস্ট) বিকেলে সিরাজগঞ্জ পৌরসভার হলরুমে পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

বিদ্যুৎমন্ত্রী বলেন, ‘সঠিক পরিকল্পনা ছাড়া উন্নয়ন সম্ভব নয়। সরকার এমন একটি বাজেট দিয়েছে, যাতে মানুষের ওপর অতিরিক্ত করের চাপ না পড়ে। তবে এই বাজেট বাস্তবায়নে সাধারণ মানুষ ও প্রশাসনকে একসঙ্গে কাজ করতে হবে।’

এর আগে শহরের পরিচ্ছন্নতা কার্যক্রমে ব্যবহারের জন্য ড্রামট্রাকসহ ছয়টি গাড়ি বিতরণ করেন মন্ত্রী। এ সময় নিজে ট্রাকে উঠেন। সেই প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘অনেকে চায়ের দোকানে এটা নিয়ে সমালোচনা করবে, সেটা আমি জানি। কিন্তু আমি মানুষকে দেখানোর জন্য ট্রাকে উঠিনি। আজকে থেকে ত্রিশ-চল্লিশ বছর আগে দেখেছি। ঘুম থেকে উঠে দেখেছি, এরকম একটা গাড়ি রাস্তা পরিষ্কার করছে। রাস্তা চকচক করছে সেই উচ্ছ্বাসে আমি ট্রাকে উঠেছি।’

তিনি আরও বলেন, ‘পৌরসভার এসব গাড়ি রক্ষণাবেক্ষণের দায়িত্ব সবার। কারণ, সরকারের বাপ-মা জনগণ।’ এর আগে পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের ধানবান্ধি ডোবাপাড়া এলাকায় আরসিসি ড্রেন ও সড়ক নির্মাণকাজের উদ্বোধন করেন বিদ্যুৎমন্ত্রী।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের