ভারতে গভীর রাতে হোটেলে আগুন, নিহতদের সবাই বাংলাদেশি

বুধবার,

১৯ আগস্ট ২০২৬,

৪ ভাদ্র ১৪৩৩

বুধবার,

১৯ আগস্ট ২০২৬,

৪ ভাদ্র ১৪৩৩

Radio Today News

ভারতে গভীর রাতে হোটেলে আগুন, নিহতদের সবাই বাংলাদেশি

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ০৯:৫৪, ১৯ আগস্ট ২০২৬

Google News
ভারতে গভীর রাতে হোটেলে আগুন, নিহতদের সবাই বাংলাদেশি

ভারতের পশ্চিমবঙ্গে কলকাতার নিউ মার্কেট সংলগ্ন ফ্রি স্কুল স্ট্রিটের একটি হোটেলে বুধবার (১৯ আগস্ট) ভোরে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৯ জনের মৃত্যু হয়েছেন। ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী প্রাণ হারানো সব ব্যক্তিই চিকিৎসার উদ্দেশ্যে ভারতে যাওয়া বাংলাদেশি নাগরিক, যার মধ্যে একটি শিশুও রয়েছে।

হোটেলটিতে আনুমানিক রাত দুইটার দিকে আগুন লেগে অনেক অতিথি আটকা পড়েন। প্রাথমিকভাবে এয়ার কন্ডিশনার বা শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র বিস্ফোরণের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হলেও সঠিক কারণ এখনো তদন্তাধীন রয়েছে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ও দুর্যোগ ব্যবস্থাপনা দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে আগুন নিয়ন্ত্রণে আনে। ঘন ধোঁয়ার কারণে ওপরের তলায় পৌঁছাতে ফায়ার সার্ভিসকর্মীদের বেগ পেতে হয়। পুলিশের এক কর্মকর্তা এএনআই ও পিটিআইকে জানান, নিহতের সংখ্যা আরও বাড়তে পারে, তবে আগুন সম্পূর্ণ নিভিয়ে বর্তমানে ভবনটি ঠাণ্ডা করার কাজ চলছে।

এই ঘটনার মাত্র দুই দিন আগে গত ১৭ আগস্ট বীরভূম জেলার তারাপীঠের 'হোটেল বিদেশিণী' নামের একটি পাঁচতলা হোটেলে ভোরে আগুন লেগে মেঘালয়ের এক পরিবারের পাঁচজন সদস্যসহ মোট আটজন নিহত হন। সূত্র: এনডিটিভি

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের