গিলির রেকর্ড বিক্রি, আয় বেড়েছে ১৫ শতাংশ

বুধবার,

১৯ আগস্ট ২০২৬,

৪ ভাদ্র ১৪৩৩

বুধবার,

১৯ আগস্ট ২০২৬,

৪ ভাদ্র ১৪৩৩

Radio Today News

গিলির রেকর্ড বিক্রি, আয় বেড়েছে ১৫ শতাংশ

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১০:৩৫, ১৯ আগস্ট ২০২৬

Google News
গিলির রেকর্ড বিক্রি, আয় বেড়েছে ১৫ শতাংশ

এ বছরের প্রথমার্ধে চীনের গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান গিলি অটোমোবাইল হোল্ডিংস লিমিটেডের রেকর্ড বিক্রির সঙ্গে বেড়েছে আয়। সোমবার প্রকাশিত অন্তর্বর্তী প্রতিবেদনে এ প্রতিষ্ঠানটি জানায়, জানুয়ারি থেকে জুন পর্যন্ত ১৪ লাখ ২০ হাজারের বেশি গাড়ি বিক্রি হয়েছে।

গিলির আয় গেল বছরের একই সময়ের তুলনায় ১৫ শতাংশ বেড়ে ১৭৩ দশমিক ৬ বিলিয়ন ইউয়ানে দাঁড়িয়েছে, যা প্রায় ২৫ দশমিক ৫৮ বিলিয়ন মার্কিন ডলার। একইসঙ্গে মূল মুনাফা ৪৬ শতাংশ বেড়ে ৯ দশমিক ৬৮ বিলিয়ন ইউয়ানে পৌঁছেছে।

এ নিয়ে টানা ষষ্ঠ বছর প্রথমার্ধে আয়ের গতি ধরে রেখেছে গিলি। বিদেশে প্রতিষ্ঠানটির গাড়ি বিক্রিও বেড়েছে উল্লেখযোগ্য। প্রথম ছয় মাসে বিদেশে বিক্রি হয়েছে ৪ লাখ ৭৪ হাজারের বেশি গাড়ি, যা ২০২৫ সালের পুরো বছরের রপ্তানির পরিমাণকেও ছাড়িয়েছে।

পূর্ব চীনের চেচিয়াং প্রদেশের রাজধানী হাংচৌভিত্তিক গিলি বর্তমানে বিশ্বের ১১৪টি বাজারে দাপটের সঙ্গে কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
 

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের