মহাকাশে শেনচৌ-২৩ নভোচারীদের গবেষণা

রোববার,

১৬ আগস্ট ২০২৬,

১ ভাদ্র ১৪৩৩

রোববার,

১৬ আগস্ট ২০২৬,

১ ভাদ্র ১৪৩৩

Radio Today News

মহাকাশে শেনচৌ-২৩ নভোচারীদের গবেষণা

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২১:১০, ১৬ আগস্ট ২০২৬

Google News
মহাকাশে শেনচৌ-২৩ নভোচারীদের গবেষণা

মহাকাশ স্টেশনে ৮০ দিনেরও বেশি সময় অবস্থান করে বিভিন্ন বৈজ্ঞানিক পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন করেছেন চীনের শেনচৌ-২৩ মিশনের নভোচারীরা। চীন ম্যানড স্পেস এজেন্সি সিএমএসএ’র তথ্য অনুযায়ী, এই মিশনের কাজ এগিয়ে চলেছে।

দীর্ঘসময় মহাকাশে থাকলে তা নভোচারীদের মস্তিষ্কের কাজ এবং চিন্তাভাবনাকে কীভাবে প্রভাবিত করে—তা জানতে তারা কক্ষপথেই বিশেষ পরীক্ষা ও আচরণগত গবেষণা চালিয়েছেন।

দীর্ঘমেয়াদি মহাকাশযাত্রায় মানুষের হাড়, স্নায়ু ও অন্যান্য শারীরবৃত্তীয় অঙ্গে কী ধরনের পরিবর্তন আসে—তা নিয়ে গবেষণার জন্য তারা রক্তের নমুনা সংগ্রহ ও প্রক্রিয়াজাত করেছেন। পাশাপাশি, মানবদেহের সঙ্গে মানানসই বা আরামদায়ক ডিজাইনের উন্নতির জন্য বিভিন্ন পরীক্ষাও পরিচালনা করা হয়েছে।

গবেষণার অংশ হিসেবে তিন নভোচারী জরুরি সিদ্ধান্ত গ্রহণ ও মানসিক অবস্থার মূল্যায়ন পরীক্ষা সম্পন্ন করেছেন। বৈজ্ঞানিক কাজের পাশাপাশি তাঁরা দক্ষতা বাড়াতে মহাকাশেই বিভিন্ন জরুরি প্রশিক্ষণ ও মহড়া চালিয়ে যাচ্ছেন।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের