২০২৭ সাল আসতে এখনও অপেক্ষা অনেক দিনের। এর মধ্যেই ধর্মপ্রাণ মুসল্লিদের চোখ ২০২৭ সালের ক্যালেন্ডারে।
পরবর্তী রমজানের সময়সূচি ও ঈদুলে ফিতরের সম্ভাব্য তারিখ ঘিরে শুরু হয়েছে হিসেব-নিকেশ।
কবে নাগাদ আসন্ন পবিত্র রমজান শুরু হতে যাচ্ছে, আর কবেই বা পবিত্র ঈদুল ফিতর পালিত হবে, এই কৌতুহলের উত্তর দিল জর্দান নিউজ।
মধ্যপ্রাচ্যের সংবাদমাধ্যমটির প্রতিবেদন অনুযায়ী, সৌদি আরব রাজ্যের হিজরি ক্যালেন্ডারের ওয়েবসাইট স্পষ্ট করেছে যে ১৪৪৮ সনের রমজান মাস ২০২৭ সালের প্রথম তৃতীয়াংশের মধ্যে পড়বে এবং আগামী বছর রমজানের সম্ভাব্য দিনটি হতে পারে ৮ ফেব্রুয়ারি। ক্যালেন্ডারে দিনটি সোমবার পড়েছে।
প্রতিবেদনে আরো বলা হয়েছে, ২০২৭ সালের পবিত্র রমজানের নতুন চাঁদ দেখা যাবে শনিবার, যা ১৪৪৮ সনের শাবান মাসের ২৯ তারিখের সঙ্গে মিলে যায়। এর ফলে অষ্টম হিজরি মাস (৩০ দিন) পূর্ণ হবে এবং ৭ ফেব্রুয়ারি (রবিবার) তা শেষ হবে। আর এর পরদিন ৮ ফেব্রুয়ারি থেকে পবিত্র রমজান মাস শুরু হবে।
এ ছাড়া ২০২৭ সালের পবিত্র ঈদুল ফিতরের বিষয়ে প্রতিবেদনে বলা হয়েছে, ১৪৪৮ হিজরি সনের রমজান মাস ২৯ দিন হবে বলে আশা করা হচ্ছে।
রেডিওটুডে নিউজ/আনাম

