সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে সরকারের সংশ্লিষ্ট দপ্তরগুলোতে আইনি নোটিশ পাঠানো হয়েছে। হামের টিকা রাষ্ট্রীয় ব্যবস্থার বাইরে বেসরকারি খাতে হস্তান্তরের সঙ্গে তার সংশ্লিষ্টতার অভিযোগ তুলে এ নোটিশ পাঠানো হয়েছে।
রোববার (১৬ আগস্ট) সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এম আশরাফুল ইসলাম সরকারের সংশ্লিষ্ট দপ্তরগুলোর প্রতি এই লিগ্যাল নোটিশ পাঠান।
নোটিশ পাঠানোর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ব্যারিস্টার আশরাফুল ইসলাম নিজেই। তিনি বলেন, হামের টিকাকে রাষ্ট্রীয় ব্যবস্থার আওতা থেকে বেসরকারি খাতে দেওয়ার ‘অপচেষ্টা ও অশুভ কর্মকাণ্ডের’ সঙ্গে জড়িত থাকার অভিযোগে ড. ইউনূসের দেশত্যাগে নিষেধাজ্ঞা চাওয়া হয়েছে।
তবে নোটিশে উত্থাপিত অভিযোগগুলোর বিষয়ে ড. মুহাম্মদ ইউনূসের বক্তব্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
রেডিওটুডে নিউজ/আনাম

