আজকের রাশিফল এর ওপর চোখ রেখে শুরু করুন আপনার দিন। রাশিফল হল জ্যোতিষ শাস্ত্রের একটি অন্যতম অঙ্গ। বহু মানুষ রাশিফলের দিকে নজর রেখেই পদক্ষেপ নেন জীবনে। কারণ, রাশিফলই আপনাকে জানিয়ে দিতে পারে গোটা দিনের এক সামগ্রিক ছবি। পাশাপাশি, জীবনে চলার প্রতিটি পদক্ষেপে আপনার ভাগ্যের চাকা কোন দিকে ঘুরছে সেই সম্পর্কেও আঁচ পেতে পারেন আপনি।
জেনে নিন কেমন যাবে আপনার দিনটি-
মেষ রাশি: প্রতিটি কাজ আজ আত্মবিশ্বাসের সঙ্গে করার চেষ্টা করুন। অযথা খিটখিটে হয়ে উঠবেন না। ভবিষ্যতে দাম বাড়তে পারে এমন একটি জিনিস কেনার পক্ষে এই দিনটি অবশ্যই ভালো। পরিবারের সদস্যদের সঙ্গে অবশ্যই কিছুটা সময় অতিবাহিত করুন। প্রিয়জনদের সঙ্গে ঠান্ডা মাথায় কথা বলুন। সেইসব ব্যক্তিদের সঙ্গে বেশি করে সংযুক্ত হন যাঁরা আপনাকে আপনার ভবিষ্যৎ সম্পর্কে সঠিক পথ প্রদর্শন করবেন। আপনি আজ কিছুজনকে সাহায্য করতে পারেন। অর্ধাঙ্গিনীর কারণে আজ আপনি কোনও ক্ষতির সম্মুখীন হতে পারেন।
বৃষ রাশি: বন্ধুরা আজ আপনাকে এমন একজন বিশেষ ব্যক্তির সঙ্গে আলাপ করাবেন যিনি আপনার মনে গভীর প্রভাব ফেলবেন। আর্থিক লেনদেন আজ নিরবিচ্ছিন্নভাবে সারাদিন ধরে চলবে এবং দিনের শেষে আপনি যথেষ্ট পরিমাণে অর্থ সঞ্চয় করতে সক্ষম হবেন। আপনি আজ কিছু নতুন বন্ধু তৈরি করতে সক্ষম হবেন। প্রিয়জনদের সঙ্গে আজ অবশ্যই কিছুটা সময় অতিবাহিত করুন। কর্মক্ষেত্রে দিনটি ভালোভাবে অতিবাহিত হবে এবং সহকর্মীদের কাছ থেকে আজ আপনি কোনও কাজে সাহায্য পাবেন। দিনের শুরুটা যতই ক্লান্তিকর হোক না কেন বেলা বৃদ্ধির সঙ্গে সঙ্গে আপনি ভালো ফল পেতে থাকবেন। আজ আপনি নিজের জন্য কিছুটা সময় বের করতে পারেন। একজন কাছের মানুষের সঙ্গে আজ আপনি কিছুটা সময় অতিবাহিত করবেন। বিবাহিত জীবন নিঃসন্দেহে সুখের হবে।
মিথুন রাশি: কোনও কাজে বাড়ির বাইরে যাওয়ার আগে অবশ্যই পরিবারের প্রবীণ সদস্যদের আশীর্বাদ লাভ করুন। এটি আপনার উপকারে আসবে। সামগ্রিকভাবে আজকের দিনটি অত্যন্ত ব্যস্ততার মধ্যে অতিবাহিত হলেও শারীরিক দিক থেকে আপনি ক্লান্ত হয়ে পড়বেন না। প্রিয়জনদের কাছ থেকে আজ আপনি উপহার পেতে পারেন এবং আপনি তাঁদের উপহার দিতেও পারেন। প্রেমের জন্য এই দিনটি খুব একটা খারাপ নয়। সেইসব ব্যক্তিদের সঙ্গে বেশি করে সংযুক্ত হন যাঁরা আপনাকে আপনার ভবিষ্যৎ সম্পর্কে সঠিক পথ প্রদর্শন করবেন। ভালোবাসার মানুষের সঙ্গে কিছুটা সময় অতিবাহিত করুন। বিবাহিত জীবন নিঃসন্দেহে সুখের হবে।
কর্কট রাশি: আপনার মনোমুগ্ধকর ব্যক্তিত্ব আজ খুব সহজেই সবাইকে আকৃষ্ট করবে। এই রাশির ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি নিঃসন্দেহে ভালো। কারণ, তাঁরা বিপুল লাভের সম্মুখীন হবেন। শুধু তাই নয়, তাঁরা ব্যবসাটি একটি নতুন উচ্চতায় পৌঁছে দিতে পারেন। একটি নতুন পারিবারিক দায়িত্বের কারণে আপনার মনে উত্তেজনা সৃষ্টি হবে। কোনও বিষয়ে দ্রুত কাজ করার ক্ষমতা থাকার জন্য আজ আপনি প্রশংসিত হবেন। প্রেমের জীবনে সংযত হন। আপনার কাছে আজকে যেটা অবসর সময়। যেটি আপনি ধর্মীয় কাজে অতিবাহিত করতে পারেন। আজ নিজে থেকে কোনও বিতর্কে জড়িয়ে পড়বেন না। বিবাহিত জীবনে কিছুটা সময় দিন।
সিংহ রাশি: শরীরের প্রতি অবশ্যই যত্নশীল হন এবং শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে কিছুটা বিশ্রাম গ্রহণ করুন। যাঁরা ট্যাক্স ফাঁকি দেন তাঁরা আজ সমস্যার সম্মুখীন হতে পারেন। তাই, এদিক থেকে অবশ্যই সতর্ক থাকুন। আপনি আজ সন্ধ্যা নাগাদ সিনেমা অথবা থিয়েটার দেখতে যেতে পারেন। কোনও নতুন পরিকল্পনা তথা প্রকল্প বাস্তবায়নের পক্ষে এই দিনটি অবশ্যই ভালো। ভালোবাসার মানুষের সঙ্গে খারাপ আচরণ করবেন না। কর্মক্ষেত্রে প্রতিটি কাজ সতর্কতার সঙ্গে করুন। বিবাহিত জীবনে অবশ্যই কিছুটা সময় দিন এবং কিছু ভালো পরিকল্পনা করুন।
কন্যা রাশি: বাবা-মায়ের প্রতি কখনোই অমর্যাদা করবেন না। এই রাশির ব্যবসায়ীরা আজ অভিজ্ঞ ব্যক্তিদের কাছ থেকে কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ পেতে পারেন। যেগুলিকে সঠিকভাবে কাজে লাগালে তাঁদের লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। পরিবারের সদস্যদের সঙ্গে অবশ্যই ঠান্ডা মাথায় কথা বলুন। কোথাও পিকনিকে গিয়ে আজ আপনি প্রেমের জীবনের চমকের সম্মুখীন হতে পারেন। কর্মক্ষেত্রে দিনটি খুব একটা খারাপ কাটবে না। কোনও কাজে আজ আপনি সহকর্মীদের কাছ থেকে সাহায্য পেতে পারেন। আপনি আজ অবসর সময়ে অফিসের একটি কাজে ব্যস্ত হয়ে পড়তে পারেন। আজ আপনার মন ভালো থাকবে।
তুলা রাশি: আপনার আজ কোথাও আনন্দদায়ক সফরের সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি আজ আপনি একটি সামাজিক জমায়েতে অংশগ্রহণ করতে পারেন। এর ফলে আপনার মন ভালো হয়ে যাবে। প্রত্যেকের সঙ্গে ঠান্ডা মাথায় কথা বলুন। বন্ধুদের সঙ্গে খারাপ আচরণ করবেন না। ব্যবসায়িক অংশীদারদের সঙ্গে দিনটি ভালোভাবে অতিবাহিত হবে। আজ আপনি নিজের জন্য কিছুটা অবসর সময় পাবেন। যেটি আপনি নিজের পছন্দমতো অতিবাহিত করবেন। অর্ধাঙ্গিনীর কারণে আজ আপনি কোনও সমস্যার সম্মুখীন হতে পারেন।
বৃশ্চিক রাশি: আর্থিক দিক থেকে আজ আপনাকে অবশ্যই সতর্ক থাকতে হবে। আপনি যদি কারোর কাছ থেকে অর্থ ধার নিয়ে থাকেন সেক্ষেত্রে আজ সেই অর্থ আপনাকে ফেরত দিতে হতে পারে। কর্মক্ষেত্রের অতিরিক্ত চাপ এবং বাড়িতে চলা একটি বিরোধের কারণে আজ আপনার মেজাজ খিটখিটে হয়ে উঠবে। প্রত্যেকের সঙ্গে অবশ্যই ঠান্ডা মাথায় কথা বলুন। বন্ধুবান্ধব এবং আত্মীয়-স্বজনদের ওপর নিজের কোনও মতামত চাপিয়ে দেবেন না। প্রেমের জীবনে আজ আপনি একটি চমকের সম্মুখীন হবেন। আজ আপনার কোথাও রোমান্টিক সফরে যাওয়ার সম্ভাবনা রয়েছে। কর্মক্ষেত্রে দিনটি ভালোভাবে অতিবাহিত হবে। শুধু তাই নয়, আজ আপনি সহকর্মীদের কাছ থেকে সাহায্য পেতে পারেন। এর ফলে আপনার আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে। লেখালেখির প্রতি অবশ্যই যত্নশীল হন। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
ধনু রাশি: মন থেকে অবশ্যই সমস্ত নেতিবাচক চিন্তাকে দূরে সরিয়ে রেখে প্রতিটি কাজ আত্মবিশ্বাসের সঙ্গে করুন। আপনার উপার্জন ক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে অবশ্যই চেষ্টা করুন। এই রাশির কিছু অভিভাবক তাঁদের সন্তানদের বিশেষ কৃতিত্বের মাধ্যমে অত্যন্ত গর্বিত হবেন। প্রেমের জন্য এই দিনটি খুব একটা খারাপ নয়। কোনও নতুন যৌথ উদ্যোগে অংশগ্রহণ করা থেকে এড়িয়ে চলুন। কোথাও ভ্রমণের সুযোগ ঘটলে অবশ্যই গুরুত্বপূর্ণ নথিগুলি নিয়েছেন কিনা তা যাচাই করে নিন। বিবাহিত জীবনে কোনও সমস্যার সম্মুখীন হলে নিজেরাই তা মিটিয়ে ফেলার চেষ্টা করুন।
মকর রাশি: আপনার মনোমুগ্ধকর আচরণ আজ খুব সহজেই সবাইকে আকৃষ্ট করবে। আপনার ভাই অথবা বোন আজ আপনার কাছ থেকে আর্থিক সাহায্য চাইতে পারেন। পরিবারের সদস্য এবং বন্ধুদের সঙ্গে দিনটি দুর্দান্তভাবে অতিবাহিত হবে। প্রেমের জন্য এই দিনটি খুব একটা খারাপ নয়। কর্মক্ষেত্রের দিনটি ভালোভাবে অতিবাহিত হবে। প্রত্যেকের সঙ্গে ঠান্ডা মাথায় কথা বলুন। আজ নিজে থেকে কোনও বিতর্কে জড়িয়ে পড়বেন না। বিবাহিত জীবনে কোনও সমস্যার সম্মুখীন হলে নিজেরাই তা মিটিয়ে ফেলার চেষ্টা করুন।
কুম্ভ রাশি: আপনি আজ কোনও শারীরিক অসুস্থতা থেকে সেরে উঠতে পারেন। আজ আপনি একটি প্রতিযোগিতামূলক খেলাধুলাতে অংশগ্রহণ করতে পারেন। আর্থিক দিক থেকে আজকের দিনটি খুব একটা খারাপ নয়। গুরুজনদের সঙ্গে অবশ্যই সংযত হয়ে কথা বলুন। অযথা সময় নষ্ট করা থেকে বিরত থাকুন। প্রেমের জীবনে আজ আপনি একটি চমকের সম্মুখীন হবেন। আজ আপনি একটি সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে পারেন। আজ আপনার কাছ থেকে অনেকে উপদেশ চাইতে পারেন। কর্মক্ষেত্রে দিনটি অত্যন্ত ব্যস্ততার মধ্যে অতিবাহিত হবে। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
মীন রাশি: শরীরের প্রতি অবশ্যই যত্নশীল হন এবং নিজের ওজন নিয়ন্ত্রণ রাখুন। ব্যক্তিগত সম্পর্কগুলি অত্যন্ত সংবেদনশীল এবং ঝুঁকিপূর্ণ হতে পারে। তাই, এদিক থেকে অবশ্যই সতর্ক থাকুন। অর্থ রোজগারের সুযোগগুলি অবশ্যই ভালোভাবে কাজে লাগান। অর্ধাঙ্গিনীর কোনও আচরণ আজ আপনার খারাপ লাগতে পারে। বন্ধুদের সঙ্গে আজ আপনি একটি পার্টিতে উপস্থিত হয়ে বিপুল অর্থব্যয় করতে পারেন। তা সত্ত্বেও, আপনি আর্থিক দিক থেকে শক্তিশালী থাকবেন। আজ আপনি একটি অপ্রত্যাশিত সুসংবাদ যেতে পারেন। যার ফলে আপনার পুরো পরিবারে খুশির আমেজ বজায় থাকবে।
রেডিওটুডে নিউজ/আনাম

